সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আচরণবিধি ভাঙায় দেশে ফিরছেন লঙ্কান ক্রিকেটার

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ সফরে শ্রীলঙ্কান ১৮ সদস্যের দলে থাকা কামিল মিশারাকে দেশে পাঠাচ্ছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। লঙ্কান টিম ম্যানেজমেট জানিয়েছে, এই ব্যাটার আচরণবিধি ভেঙেছেন। যদিও দুই ম্যাচ সিরিজের কোনো টেস্টেই তিনি একাদশে ছিলেন না।

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, দেশে ফেরার পর মিশারার ব্যাপারে তদন্ত করা হবে। তার বিরুদ্ধে সফরের নিয়ম ভঙ্গের অভিযোগ উঠেছে। তবে কী কারণে এ অভিযোগ উঠছে, সেটি বলা হয়নি।

টেস্টে এখন পর্যন্ত অভিষেক না হওয়া মিশারা দেশের হয়ে তিনটি টি-টোয়েন্টি খেলেছেন।