,

আসামে বন্যায় মৃত্যু বেড়ে ৯, ক্ষতিগ্রস্ত কয়েক লাখ মানুষ

news-image

অনলইন ডেস্ক : ভারতের আসামে বন্যায় এখন পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন ২৭ জেলার ছয় লাখ ৬২ হাজারের বেশি মানুষ। ভারি বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্টি হয়েছে এই বন্যা।

জীবন বাঁচাতে ১৩৫টি আশ্রয় কেন্দ্রে চলে গেছেন ৪৮ হাজারের বেশি মানুষ।

কর্তৃপক্ষের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বন্যা পরিস্থিতির দিনদিন অবনতি হচ্ছে। সরকারের পক্ষ থেকে বন্যাকবলিতদের জন্য সব ধরনের সাহায্য সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। আগামী চারদিন আরও বৃষ্টিপাত হতে পারে বলে আভাস দিয়েছে গৌহাটি আবহাওয়া অধিদপ্তর।

আসাম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নওগাঁও এলাকা, সেখানে প্রায় ৩ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।

রাজ্যের মুখ্যমন্ত্রী হিমান্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার বন্যাকবলিত জেলার মানুষের জন্য একশ ৫০ কোটি রুপি ছাড় করেছে।

এদিকে বন্যাকবলিত এলাকায় আটকে পড়া মানুষকে দ্রুত নিরাপদে সরিয়ে আনতে আঞ্চলিক উড়োজাহাজ সংস্থা ফ্লাইবিগ এয়ারলাইনের সঙ্গে চুক্তি করেছে আসাম সরকার।

আসামে টানা বৃষ্টিপাতে গত ১৫ মে থেকে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্রথমে ৩ জন মারা যাওয়ার খবর জানায় কর্তৃপক্ষ। যা পরে বেড়ে ৯ জন হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না