,

মাহিন্দা দেশ থেকে পালাবেন না, জানালেন তার ছেলে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : শ্রীলঙ্কার সদ্য সাবেক হওয়া প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে দেশ ছেড়ে পালিয়ে যাবেন না বলে জানিয়েছেন তার ছেলে নামাল রাজাপাকসে। মঙ্গলবার বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেন, শ্রীলঙ্কা ত্যাগের কোনো পরিকল্পনা নেই রাজাপাকসে পরিবারের।

তীব্র অর্থনৈতিক সংকটের জেরে শ্রীলঙ্কায় সরকার পতনের দাবিতে এক মাসের বেশি সময় ধরে আন্দোলন-বিক্ষোভ চলছে। এ আন্দোলন গত সোমবার সহিংস রূপ নেয়। ক্ষমতাসীন দল ও সরকারবিরোধী বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে অন্তত সাতজনের প্রাণ যায়। এর মধ্যে শ্রীলঙ্কার একজন সরকারদলীয় আইনপ্রণেতাও রয়েছেন। বিক্ষোভের মুখে গত ৯ মে মাহিন্দা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন।

পদ ছাড়লেও জনরোষ পিছু ছাড়েনি মাহিন্দার। বিক্ষুব্ধ হাজারো জনতা ঢুকে পড়েন তার সরকারি বাসভবনে। একপর্যায়ে তিনি সামরিক বাহিনীর হেলিকপ্টারে করে পরিবারের সদস্যদের নিয়ে প্রধানমন্ত্রীর ভবন ছাড়েন।

বিক্ষোভকারীদের দাবি, রাজাপাকসে পরিবারের কাউকেই সরকারে দেখতে চান না তারা। এ কারণে তারা প্রেসিডেন্ট পদ থেকে মাহিন্দার ছোট ভাই গোতাবায়া রাজাপাকসেকেরও পদত্যাগের দাবি করছেন।

প্রধানমন্ত্রীর পদ থেকে মাহিন্দার পদত্যাগের পর যাতে সংসদ সদস্যরা দেশ ছেড়ে পালাতে না পারেন, সে জন্য বিক্ষোভকারীরা দেশটির আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশমুখে অবস্থান নিয়েছেন।

মাহিন্দা রাজাপাকসের ছেলে নামালও একজন সংসদ সদস্য। তাকে রাজাপাকসে পরিবারের ভবিষ্যৎ হিসেবেও দেখা হয়। তার বিরুদ্ধে বিদেশে অর্থ পাচার ও দুর্নীতির অভিযোগ রয়েছে, যদিও তিনি এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।

নামাল বলেন, ‘অনেক গুজব আছে যে আমরা দেশ ছেড়ে যাচ্ছি। আমরা দেশ ছাড়ব না।’ রাজাপাকসে পরিবারের বিরুদ্ধে জাতীয় ক্ষোভকে নামাল একটি বাজে সময় হিসেবে বর্ণনা করেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য