,

হারানো সিংহাসন ফিরে পেলেন সাকিব

news-image

স্পোর্টস ডেস্ক : ওয়ানডেতে আগে থেকেই রয়েছেন শীর্ষে। পর্যাপ্ত টেস্ট না খেলায় সাদা পোশাকের র‍্যাংকিংয়ে রয়েছেন চারে। এবার চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের দুর্দান্ত পারফরম্যানস দিয়ে কুড়ি ওভারের অলরাউন্ডার র‍্যাংকিংয়ের শীর্ষস্থান দখল করেন সাকিব আল হাসান।

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে চার ম্যাচে ১১ উইকেট নিয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারি বাংলাদেশের অলরাউন্ডার। যেখানে তার বোলিং ইকোনমি (৪.৭৩) ও গড় (৬.৪৫) দুটোই ঈর্ষণীয়। ব্যাট হাতে চার ম্যাচে ২৯.৫০ গড়ে করেছেন ১১৮ রান ।

এক টুর্নামেন্টে কোনো বাংলাদেশি হিসেবে সর্বোচ্চ উইকেট শিকারিও এখন এই বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার। এমন পারফরম্যানসের সুবাদে ২০ রেটিং বেড়ে বর্তমানে ২৯৫ রেটিং নিয়ে শীর্ষস্থানে ফিরেছেন বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার।

অন্যদিকে ১০ রেটিং কমে ২৭৫ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেলেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী। ১৬৫ রেটিং নিয়ে যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল ও নামিবিয়ার জে জে স্মিট।

 

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?