,

জয় দিয়ে মেসি পরবর্তী বার্সার যুগ শুরু

news-image

স্পোর্টস ডেস্ক : আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি বার্সেলোনা ছাড়ার পর স্প্যানিশ লা-লিগার ম্যাচে প্রথম মাঠে নামে ক্লাবটি। সাবেক তারকা মেসিকে ছাড়া নিজেদের প্রথম ম্যাচে বড় জয় পেয়েছে বার্সেলোনা।

রোববার রাতে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে মাঠে নেমে ৪-২ গোল ব্যবধানে জিতেছে রোনাল্ড কোমানের শিষ্যরা।

এদিন ম্যাচে দলের হয়ে সর্বোচ্চ দুটি গোল করেছেন ব্র্যাথওয়েট। এছাড়া একটি করে গোল করেন জেরার্ড পিকে এবং সার্জিও রবার্তো। অন্যদিকে রিয়াল সোসিয়েদাদের পক্ষে একটি করে গোল করেছেন হুলেন লোবেতো এবং মিকেল ওইয়ার সাবাল।

ম্যাচের প্রথমার্ধেই ব্র্যাথওয়েটের দুই গোল এবং পিকের একটি গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় বার্সেলোনা। দ্বিতীয়ার্ধে কোনো গোলের দেখা না মিললে সহজ জয়ই পাচ্ছিল মেসিবিহীন বার্সেলোনা।

কিন্তু শেষদিকে মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে দুটি গোল করে ম্যাচে ঘুরে দাঁড়ায় সোসিয়েদাদ। তবে জয় কিংবা ড্র- কোনোটাই পায়নি তারা। উল্টো শেষদিকে আরেকটি গোল খেয়ে বসে সোসিয়েদাদ। ফলে বার্সেলোনা জয় পায় ৪-২ ব্যবধানে।

 

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ