শেষটা জয়ে রাঙাতে চায় ​বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজটা এরই মধ্যে নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। সিরিজের প্রথম তিন ম্যাচ জেতায় বাংলাদেশের সামনে সুযোগ ছিল অজিদের হোয়াইটওয়াশের স্বাদ দেওয়ার। কিন্তু পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ ম্যাচটা জিতেছে ক্যাঙারুরা। তাই সুবর্ণ সেই সুযোগ হাতছাড়া হয়েছে টাইগারদের। শেষ ম্যাচটা অবশ্য হাতছাড়া করতে চায় না মাহমুদউল্লাহ রিয়াদের দল।

৪-১ এর লক্ষ্য নিয়ে আজ সোমবার অজিদের বিপক্ষে শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়।

বাংলাদেশ সফরে কঠিন পরীক্ষাই দিতে হচ্ছে অজিদের। স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নারদের ছাড়াই বাংলাদেশে এসেছে তারা। ব্যাটিং ধারটাই তাই কমেছে তাদের। এই সিরিজে ওয়ার্নার-স্মিথ, নিয়মিত অধিনায়ক অ্যারন ফিঞ্চের অভাব ভালোভাবেই টের পাচ্ছে দলটি। তবে চতুর্থ ম্যাচটা জেতায় আত্মবিশ্বাস ফিরেছে তাদের। তাই শেষ ম্যাচটায় জয়ের বিশ্বাস নিয়েই নামছে দলটি।

অস্ট্রেলিয়ার এক ঝাঁক তারকা যেমন আসেননি, বাংলাদেশও তেমন বেশ কিছু বড় তারকার সার্ভিস পায়নি এই সিরিজে। তামিম ইকবাল, মুশফিকুর রহিম, লিটন দাসের মতো প্রতিষ্ঠিত তারকাদের ছাড়াই অজিদের সিরিজ হারানোর কৃতিত্ব দেখিয়েছে বাংলাদেশ।

এখন পর্যন্ত দুই দলের ৮ বারের দেখায় পাঁচ ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়া, বাংলাদেশ জিতেছে তিনটি। এই সিরিজের আগে দুই দল চার ম্যাচে মুখোমুখি হয়। সবগুলোতেই টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে এবং সবগুলোতেই জয় ছিল অজিদের।

এবার সিরিজের চতুর্থ ম্যাচটাও যদি জিততে পারত বাংলাদেশ, তাহলে টি-টোয়েন্টিতে দ্বিপক্ষীয় মোকাবিলায় জয়ের দিক দিয়ে অস্ট্রেলিয়ার সমান হতে পারত তারা। সেটা না হলেও ব্যবধানটা ৫-৪ করতে চাইবে টাইগাররা।

টি-টোয়েন্টি ফরম্যাটে এখন পর্যন্ত ১০৬টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। জয় ৩৭টি, হার ৬৭টি ম্যাচে। দুটি ম্যাচ পরিত্যক্ত হয়।

এ জাতীয় আরও খবর

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার