,

আবদার বেড়েই চলেছে অস্ট্রেলিয়ার

news-image

করোনাকালে মাঠে নামার আগে ভালোই খেলা দেখাচ্ছে অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা। একের পর এক আবদার করেই চলেছেন তারা। এবার যুক্ত হয়েছে আরো দুটি। আজ থেকে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজ। তার আগেই জানিয়ে দিয়েছে, ম্যাচ শেষে খেলোয়াড় ও আম্পায়ারদের সাথে হাত মেলাবেন না তারা। আর গ্যালারিতে বল গেলে সে বল স্পর্শ করবেন না, দিতে হবে নতুন বল।

বাংলাদেশ সফরে আসার আগে থেকেই করোনার কারণে ক্রিকেট অস্ট্রেলিয়ার নানা আবদার মিটিয়ে এক রকম ক্লান্ত বিসিবি। কিন্তু তারপরও নিত্যনতুন চাহিদা পূরণ করতে হচ্ছে। এই যেমন হাত তো মেলাবেই না, এমনকি কনুইও মেলাবে না বলে জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

করোনা পরবর্তীকালে ক্রিকেটে অনেক নিয়মের পরিবর্তন এসেছে। কিন্তু ছক্কা হাঁকানোর পর নতুন বল ব্যবহারের ব্যাপারটি এবারই প্রথম ঘটতে যাচ্ছে ক্রিকেটে।

আজ মিরপুরে প্রথম টি টোয়েন্টি ম্যাচে দুই দল মাঠে নামবে সন্ধ্যা ৬টায়। আগামীকাল একই সময়ে দ্বিতীয় ম্যাচ। ৬, ৭ ও ৯ আগস্ট পরের তিন ম্যাচ।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ