রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

লাইফ সাপোর্টে বাংলা একাডেমির সভাপতি

news-image

নিউজ ডেস্ক : করোনায় আক্রান্ত বাংলা একাডেমির সভাপতি শামসুজ্জামান খানকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। সোমবার রাতে বাংলা একাডেমির জনসংযোগ শাখার কর্মকর্তা কবি পিয়াস মজিদ গণমাধ্যমকে এতথ্য জানান।

তিনি বলেন, গত ৮ এপ্রিল করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর থেকে হাসপাতালে চিকিৎসাধীন শামসুজ্জামান। সোমবার তার শারীরিক অবস্থায় অবনতি হলে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

‌‘শামসুজ্জামান খানের সঙ্গে তার স্ত্রীও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এদিকে বাংলা একাডেমি পরিচালক ও বইমেলা কমিটির সদস্য সচিব জালাল আহমেদসহ আরও কয়েকজন করোনায় আক্রান্ত বলে জানা গেছে।’