শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন

B Baria Mapনিজস্ব প্রতিবেদক : বাংলা নববর্ষ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় সাহিত্য একাডেমীর উদ্যোগে সপ্তাহব্যাপী বৈশাখী মেলা শুরু হয়েছে। স্থানীয় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে মঙ্গলবার সন্ধ্যা ৭টায় প্রধান অতিথি হিসেবে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে সপ্তাহব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন।
বৈশাখী উৎসব ১৪২২ উদযাপন কমিটির আহবায়ক অ্যাডভোকেট মোঃ আবু তাহেরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান পিপিএম, ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা ডাঃ মোঃ আবু সাঈদ।
বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মিজানুর রেজা, সাংবাদিক মোঃ আরজু, জেলা নাগরিক ফোরামের সভাপতি পীযুষ কান্তি আচার্য, মোহনা টেলিভিশনের বার্তা প্রযোজক রিফাত আমীন, কুমিল্লাস্থ আলাপন থিয়েটারের সভাপতি খাজা বাহাউদ্দিন। শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংবাদিক মোঃ মনির হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে ভারতের ত্রিপুরা রাজ্য থেকে আসা শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
মেলায় দেশীয় পন্য সামগ্রী নিয়ে ২৫টি স্টল বসে। উদ্বোধনী অনুষ্ঠানে মেলায় ছিল দর্শনার্থীদের উপচেপড়া ভীড়।
এর আগে নববর্ষ উপলক্ষে সকালে স্থানীয় লোকনাথ উদ্যান (টেংকের পাড়) থেকে এক শোভাযাত্রা বের হয়ে শহরের ফারুকী পার্কে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় বিভিন্ন ধরনের অনুষ্ঠান।

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ