রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আক্রান্তের সংস্পর্শে এসে কোয়ারেটিনে স্পেনের রাজা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : কোভিড-১৯ আক্রান্তের সংস্পর্শে আসায় কোয়ারেন্টিনে যেতে হলো স্পেনের রাজা ফিলিপ ষষ্ঠকে। তিনি এরই মধ্যে ১০ দিনের কোয়ারেন্টিন শুরু করেছেন। খবর বিবিসির।

৫২ বছর বয়সী রাজা ফিলিপ রোববার এক ব্যক্তির সংস্পর্শে আসে, যিনি করোনা পরীক্ষায় পজিটিভ প্রমাণিত হয়েছেন। ওই দিন থেকেই তিনি কোয়ারেন্টিন শুরু করেন।

রাজা কোয়ারেন্টিনে থাকলেও তার স্ত্রী এবং দুই মেয়ে সুস্থ আছেন। তারা স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

করোনার সংক্রমণের শুরুতে ইউরোপের যে কয়টি দেশে ভাইরাসটি বড় আঘাত হানে তার মধ্যে স্পেন অন্যতম। পরবর্তীতে সংক্রমণ কমে এলেও শীত মৌসুমে দেশটিতে মহামারিটির দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে।

এখন পর্যন্ত স্পেনে ১৬ লাখের বেশি মানুষ আক্রান্ত শনাক্ত হয়েছেন। মারা গেছেন ৪৩ হাজার ১৩১ জন।

গেল সপ্তাহে দেশটির প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, তারা করোনা ভ্যাকসিন পেতে যাচ্ছেন। আগামী বছরের প্রথমার্ধেই এই ভ্যাকসিন পাবেন স্প্যানিশ জনগণ।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী