,

বাগদাদের উত্তরাঞ্চলে আইএস হামলায় ৬ সেনাসহ নিহত ৯

news-image

অনলাইন ডেস্ক : ইরাকের রাজধানী বাগদাদের উত্তরাঞ্চলে আইএস জঙ্গিদের পেতে রাখা বোমা ও গুলিবর্ষণে ৬ সেনাসদস্যসহ ৯ জন নিহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, বাগদাদ থেকে ২০০ কিলোমিটার উত্তরে রোববার নিরাপত্তা বাহিনীর একটি টহল দলের গাড়ি রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে উড়ে যায়। এ সময় কোনো কিছু বুঝে ওঠার আগে ওঁৎ পেতে থাকা আইএস জঙ্গিরা টহল দলটির ওপর এলোপাতাড়ি গুলিবর্ষণ করতে থাকে। খবর এএফপির।

নিহতদের মধ্যে চারজন আধাসামরিক বাহিনী হাসদ আল শাবির সদস্য এবং দুজন পুলিশ সদস্যও রয়েছেন।

জওইয়া শহরের মেয়র মোহাম্মদ জিদানে গণমাধ্যমকে বলেন, নিহতদের মধ্যে তিনজন বেসামরিক লোকও ছিলেন।

শহরের মেয়র ও স্থানীয় পুলিশের দাবি, ওই হামলা করেছে আইএস জঙ্গিরা।

এর আগে গত ৮ নভেম্বরও আইনএস জঙ্গিরা বাগদাদ এয়ারপোর্টের কাছে একটি সেনাচৌকিতে হামলা করে ১১ জনকে হত্যা করেছিল। ইরাক ও আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণার পর থেকে সম্প্রতি আইএস হামলা বেড়ে গেছে দেশ দুটিতে।

 

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা