,

ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলি এলাকা থেকে প্রবাসী যুবকের গলা কাটা লাশ উদ্ধার

Las Udderবিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় এক প্রবাসীকে মোবাইলে ঘর থেকে ডেকে নিয়ে গলা কেটেে নৃশংস ভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার রাতে ব্রাহ্মণবাড়িয়া শহরের পৌর এলাকার কাউতলী গ্রামের দক্ষিণ পাড়ায় এ ঘটনাটি ঘটে। নিহতরে চাচা এসএম ফারুক জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক কার্যালয়ের কর্মচারী নজরুল ইসলামের ছেলে সৌদি প্রবাসী মনির হোসেন (৩২) মঙ্গলবার রাত সাড়ে ১০ টার সময় পরিবারের সদস্যদের সাথে রাতের খাবার খাচ্ছিলেন। এসময় একটি মোবাইল ফোন আসলে সে বাড়ি থেকে বের হয়। বাড়িতে না ফেরায় তার পরিবারের লোকজন বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজি করে তাকে আর পায়নি। সকালে বাড়ির সন্নিকটে একটি কচু ক্ষেতের মধ্যে তার মৃতদেহ দেখতে পায় এলাকাবাসী। খবর পেয়ে সদর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরন করে। নিহতের শরীরের দুই হাত, দুই পা এবং গলা কাটা ছিল। এছাড়া শরীরের অন্যান্য স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাস জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এটি হত্যাকান্ড। দুর্বৃত্তরা তাকে খুন করে মোবাইল সেট নিয়ে গেছে। পুলিশ ঘটনার রহস্য উদঘাটনে জোর তৎপরতা চালাচ্ছে।

 

 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ