বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় গ্রীডে ১৫৫ মেগাওয়াট আশুগঞ্জে তাপ বিদ্যুৎ কেন্দ্রের আরো একটি ইউনিট বাণিজ্যিক উৎপাদনে

download (2)নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ পাওয়ার স্টেশন কম্পানি’র (তাপ বিদ্যুৎ কেন্দ্র) ২২৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্টটি বাণিজ্যিকভাবে উৎপাদনে গেছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে ওই পান্ট থেকে ১৫৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রীডে যোগ হয়। বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক (এম.ডি) প্রকৌশলী মো. নুরুল আলম মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে এ মাসের শেষ দিকে আরো মডিউলার পাওয়ার প্লান্ট নামে ২১০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ইউনিটটি বাণিজ্যিকভাবে উৎপাদনে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ওই ইউনিট ইতিমধ্যেই পরীক্ষামূলকভাবে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে। আশুগঞ্জ পাওয়ার স্টেশন কম্পানি’র  আওতাধীন ওই দু’টি বিদ্যুৎ উৎপাদন ইউনিট নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় দুই হাজার ছয়শ’ কোটি টাকা। ২২৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্টের বিশেষত্ব হচ্ছে এটি জ্বালানি সাশ্রয়ী। অন্যদিকে যৌথ অংশিদারিত্বের ২১০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন মডিউলার পাওয়ার প্লাল্টের ইঞ্জিন থেকে নির্গত তাপ প্রক্রিয়া করে অতিরিক্ত ১৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যাবে। 
উল্লেখ্য, আশুগঞ্জ পাওয়ার স্টেশন কম্পানির নয়টি ইউনিট থেকে এখন ৭৭৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। ২০১৬ সালের মধ্যে ৯০০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন আরো দু’টি ইউনিট নির্মিত হলে ওই সময়ে সব মিলিয়ে প্রায় দুই হাজার মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন দেশের সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্র হবে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কম্পানি।

 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা