সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাসি ভাত দিয়েই তৈরি করুন তাওয়া পোলাও

news-image

লাইফস্টাইল ডেস্ক : প্রতিবেলা একদম মাপমতো রান্না কারও পক্ষেই সম্ভব নয়। কখনো কম, কখনো বেশি হতেই পারে। রাতের বেঁচে যাওয়া ভাত নিয়ে সকালে মুশকিলে পড়তে হয় অনেককেই। কিন্তু একটু বুদ্ধি খাটালে এই বাসি ভাত দিয়েই তৈরি করা যায় অনেকরকম সুস্বাদু খাবার। আজ চলুন জেনে নেয়া যাক, বাসি ভাত দিয়ে সুস্বাদু তাওয়া পোলাও তৈরির রেসিপি-

উপকরণ:
২ টেবিল চামচ মাখন
২টি পেঁয়াজ কুচি
১.৫ টেবিল চামচ আদা রসুনের পেস্ট
১.৫ টি সবুজ ক্যাপসিকাম কুচি
৪টি টমেটো কুচি
ধনেপাতা কুচি
২ টেবিল চামচ পাও ভাজি মশলা
লবণ
২টি কাঁচা মরিচ কুচি
১ টেবিল চামচ পানি
১ কাপ সিদ্ধ মটরশুঁটি
২টি সিদ্ধ আলু কুচি
৩ কাপ ভাত।

প্রণালি:
প্রথমে প্যানে মাখন বা তেল গরম করে নিন। এরপর এতে পেঁয়াজ কুচি দিয়ে দিন। পেঁয়াজ কুচি বাদামি হয়ে এলে এতে আদা রসুনের পেস্ট দিয়ে দিন।

আদা রসুনের পেস্ট কিছুটা নরম হয়ে আসলে এতে ক্যাপসিকাম কুচি দিয়ে দিন। এরপর এতে টমেটো কুচি, ধনেপাতা কুচি, পাও ভাজি মশলা, লবণ, কাঁচা মরিচ কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিন।

টমেটো নরম হয়ে আসলে পানি দিয়ে দিন। এতে মটরশুঁটি, আলু দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এরপর এতে ভাত, ধনেপাতা কুচি, লবণ ভালো করে মিশিয়ে কিছুক্ষণ নাড়ুন। ব্যস তৈরি হয়ে গেল মজাদার তাওয়া পোলাও।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী