,

আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রে পরিদর্শনে বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেজ ওসমান

11088535_1569766779948007_8280048751455715412_nরূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পাশাপাশি দেশে আরো কিছু পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মানের উদ্যোগ নিচ্ছে সরকার বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেজ ওসমান বলেছেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পাশাপাশি দেশে আরো কিছু পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মানের উদ্যোগ নিচ্ছে সরকার। ২০২১ সালের মধ্যে রূপপুর পারমাণবিক এ বিদ্যুৎ কেন্দ্রটি উৎপাদনে আসবে। চলতি বছরের ডিসেম্বর থেকেই শুরু হবে এ বিদ্যুৎ কেন্দ্রের মূল নির্মান কাজ। এছাড়া বিদ্যুৎ ও জ্বালানী সচিব মনোয়ার খান বলেছেন, গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের পাশাপাশি আশুগঞ্জে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মানের উদ্যোগ নেওয়া হচ্ছে। ইতিমধ্যে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মানের প্রক্রিয়া শুরু হয়ে গেছে।
তিনি আজ শুক্রবার দুপুরে আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রে ১২শ ৫৫ মেগাওয়াটের ৪টি বিদ্যুৎ কেন্দ্রের নির্মান কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে এ কথা বলেন। এ সময় আরো ছিলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মূখ্য সচিব আবুল কালাম আজাদ, বিদ্যুৎ ও জ্বালানী সচিব মনোয়ার খান, বিজ্ঞান ও প্রযুক্তি সচিব খোন্দকার আসাদুজ্জামান, বিজ্ঞান ও প্রযুক্তি অতিরিক্ত সচিব (প্রশাসন) দিলীপ কুমার বসাক, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম, পরিচালক মাহমুদুল হাসান, প্রকল্প পরিচালক ড. শওকত আকবর, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ড.মোশারফ হোসেন, পুলিশ সুপার মনিরুজ্জামান পিপিএম, আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী নূরুল আলম পিঞ্জ, আশুগঞ্জ উপজেলা নির্বার্হী কর্মকর্তা স›দ্বীপ কুমার সিংহসহ বিদ্যুৎ কেন্দ্রের উধ্বতন কর্মকর্তা বৃন্দ।
উল্লেখ্য, ১০হাজার ৭শ ৩২ কোটি টাকা ব্যায়ে আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের
নিজস্ব উদ্যোগে ৪৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট প্রকল্প (নর্থ), ৩৮০মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট প্রকল্প(সাউথ), ২২৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট প্রকল্প, ২০০ মেগাওয়াট মডিওলার পাওয়ার প্লান্টের মোট ১২শ ৫৫ মেগাওয়াটের নির্মান কাজ চলছে। ইতিমধ্যে ৪টি প্রকল্পের মধ্যে চলতি মাস থেকেই ২২৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট প্রকল্প ও ২০০ মেগাওয়াট মডিওলার পাওয়ার প্লান্ট থেকে পরীক্ষামূলক ভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। বাকী ৩৮০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট প্রকল্প(সাউথ) প্রকল্প চলতি বছরের নভেম্বর মাসে উৎপাদনে আসবে।এবং ৪৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট প্রকল্প (নর্থ) আগামী বছরের অক্টোবর মাস থেকে বিদ্যুৎ উৎপান শুরু হবে। ৪টি প্রকল্প পরিদর্শনে আসেন বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেজ ওসমানসহ সরকারের বেশ কয়েকটি মন্ত্রনালয়ের সচিবসহ উধ্বতন কর্মকর্তারা।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ