সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

করোনা উপসর্গে ইংলিশ ক্রিকেটার কুরান আইসোলেশনে

news-image

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দিয়ে ক্রিকেট বিশ্ব যখন চলমান করোনাভাইরাস সংকটের মধ্যে ময়দানি লড়াই দেখার জন্য মুখিয়ে তখন হঠাৎ এক দুঃসংবাদ। কভিড-১৯ এর উপসর্গ নিয়ে আইসোলেশনে গেছেন ইংলিশ অলরাউন্ডার স্যাম কুরান।

বিবিসি জানিয়েছে, মূল লড়াইয়ে নামার আগে ইংল্যান্ড দলে দুই গ্রুপে ভাগ হয়ে একটি প্রস্তুতি ম্যাচ খেলা হচ্ছিল। তাতে টিম স্টোকসের বিপক্ষে টিম বাটলারের হয়ে খেলছিলেন কুরান। বুধবার প্রথম দিনের শেষে পাতলা পায়খানা ও অন্যান্য উপসর্গ দেখা দেওয়ায় সেদিনই সেলফ আইসোলেশনে চলে যান কুরান।

বৃহস্পতিবার প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিন খেলেননি ২২ বছর বয়সী এই ক্রিকেটার। এরই মধ্যে কভিড-১৯ টেস্ট হয়েছে। শুক্রবারই রিপোর্ট হাতে আসতে পারে ধারণা করা হচ্ছে।

এজেস বাউলের নিজের রুমেই আপাতত আইসোলেশনে আছেন কুরান। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার অনেকটাই সুস্থ হয়ে ওঠেন কুরান। তবে দলের চিকিৎসক সারাক্ষণ পর্যবেক্ষণে রেখেছেন তাকে।

নিজেদের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ইংল্যান্ড। সাউদাম্পটনের রোজ বলে আগামী বুধবার প্রথম টেস্টে মুখোমুখি দু’দল। সিরিজের অপর দুটি ম্যাচ হবে ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে।

ম্যাচগুলো হবে দর্শকশূন্য ভেন্যুতে, বায়ো সিকিউর পরিবেশে।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী