,

পূর্ব রাজাবাজারে আরও সাত দিন থাকবে : মেয়র আতিক

news-image

নিউজ ডেস্ক : রাজধানীতে করোনাভাইরাসের হটস্পট পূর্ব রাজাবাজারে আরও সাত দিন লকডাউন থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। মঙ্গলবার এ তথ্য জানান তিনি।

কোভিড ১৯-এর সংক্রমণরোধে ৯ জুন মধ্যরাত থেকে রাজধানীর পূর্ব রাজাবাজার এলাকায় পরীক্ষামূলক লকডাউন করা হয়। এ এলাকায় করোনা পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে না আসায় লকডাউনের সময় আরও বাড়ানোর সিদ্ধান্ত নেয় ডিএনসিসি।

প্রাথমিকভাবে পূর্ব রাজাবাজার ১৪ দিনের জন্য লকডাউন করা হয়েছিল। তখন বলা হয়েছিল পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে লকডাউন বাড়িয়ে ২১ দিন করা হবে। এরই ধারাবাহিকতায় লকডাউন বাড়ানো হলো।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, লকডাউনের আগে এ এলাকায় করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি ছিলেন ৩৯ জন। লকডাউনের পর এই কয়দিনে আরও অনেকে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

সোমবার লকডাউনের ১৪ দিন শেষ হয়। এ অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় ডিএনসিসির পক্ষ থেকে স্বাস্থ্য অধিদফতরকে লকডাউন বাড়ানোর জন্য ব্যবস্থা নিতে বলা হয়।

এ জাতীয় আরও খবর

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি