আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা ইউনিয়ন সেচ্ছাসেবক দলের কমিটি গঠিত
আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা ইউনিয়ন সেচ্ছাসেবক দলের খোকন মিয়াকে সভাপতি, ইউনূছ ভূইয়াকে সাধারন সম্পাদক, ইকরাম হোসেনকে সাংগঠনিক সম্পাদকসহ ২১ সদস্যের কমিটি গঠিত হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলা সেচ্ছাসেবকদলের এক সভায় হওয়ায় এ কমিটি অনুমোদন করেন। কমিটিতে বাকী সদস্যরা হলো সিনিয়র সহ-সভাপতি রাসেল ভূইয়া,সহ-সভাপতি আব্দুল্লাহ সিরাজী, রাশেদ খান, সিনিয়র যুগ্ম-সাধারন সম্পাদক মোশারফ হোসেন, যুগ্ম-সাধারন সম্পাদক আমান উল্লা মুন্সী, সহ-সাংগঠনিক সম্পাদক গোলাপ মিয়া, প্রচার সম্পাদক রমজান মিয়া, সহ-দপ্তর সম্পাদক শফিক মিয়া, সমাজ কল্যান সম্পাদক শাহআলম ভূইয়া, সহ-সমাজ কল্যান সম্পাদক রিয়াদ, ধর্ম বিষয়ক সম্পাদক মিজান মুন্সী, কার্যকরি সদস্য বাদল মাধুর, ফারুক মিয়া, মোজাম্মেল, ফরিদ মিয়া, হুমায়ুন মিয়া, রতন মিয়া। কমিটি ঘোষনা করায় উপজেলা বিএনপি, সেচ্ছাসেবক দলের নেতৃ-কমীদের প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়েছে নব গঠিত উপজেলা কমিটির নেতৃ-বৃন্দ। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার রাতে নবগঠিত কমিটির সদস্যরা আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আবু আসিফ আহমেদ, সাধারন সম্পাদক নাছির উদ্দিন আহমেদ, উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুস সালাম সরকার, সাধারন সম্পাদক কামাল হোসেন জয়কে ফুল দিয়ে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান তারা। এ সময় আলোচনা সভায় উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুস সালাম সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক কামাল হোসেন জয়, সিনিয়র সহ-সভাপতি আসাদ খান, সিনিয়র যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন আহমেদ, সহ-সভাপতি মোশারফ খান, যুগ্ম সম্পাদক সানজারি সরকার চঞ্চল, দপ্তর সম্পাদক আল-আমিন সাবের, সহ-দপ্তর সম্পাদক ফয়সল আহমেদ, সমাজ কল্যান সম্পাদক ফারুক মিয়া, সহ-সমাজ কল্যান সম্পাদক মোছা মিয়া, অর্থ সম্পাদক এবি জাকারিয়া ভূইয়া প্রমুখ।











