,

সব জেলায় পিসিআর ল্যাব চেয়ে রিট

news-image

করোনা পরীক্ষার জন্য প্রতিটি জেলায় পিসিআর (পলিমার চেইন রি-অ্যাকশন)  ল্যাব স্থাপনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) বিচারপতি এম. ইনায়েতুর রহিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চে আইনজীবী মো. মনিরুজ্জামান লিংকন এ রিট দায়ের করেন।

রিট আবেদনে বলা হয়, বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস আমাদের দেশে সামাজিক সংক্রমণ হিসেবে দেখা দিয়েছে। ইতোমধ্যে ৯৯ হাজারেরও বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ মুহূর্তে এই ভাইরাসে আরও বেশি মানুষ সংক্রমিত কিনা তা পরীক্ষা ছাড়া বোঝা সম্ভব না। তাই নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য প্রতিটি জেলা শহরে পিসিআর ল্যাব স্থাপন করা জরুরি।

রিটে স্বাস্থ্য মন্ত্রণালয় সচিব ও অর্থ মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।এর আগে করোনা পরীক্ষার হার বৃদ্ধি করতে প্রতি জেলায় পিসিআর ল্যাব স্থাপনে সংশ্লিষ্টদের একটি আইনি নোটিশ পাঠানো হয়। তবে সে নোটিশের বিষয়ে কোন জবাব না পেয়ে এ রিট দায়ের করা হলো বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা