,

যান্ত্রিক ক্রটির কারনে আশুগঞ্জ সার কারখানার উৎপাদন বন্ধ

downloadআশুগঞ্জ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার উৎপাদন বন্ধ হয়ে গেছে। কারখানার এ্যামোনিয়া প্লান্টের সিংগ্যাস কম্প্রেসার ও প্রাইমারি রিফরমারে ক্রটির কারনে গত শুক্রবার রাতে এর উৎপাদন বন্ধ হয়। এতে করে প্রতিদিন ১২শ মেট্রিকটন ইউরিয়া উৎপাদন ব্যাহত হবে।
চলতি অর্থ বছরে বিসিআইসি কারখানাকে ১লাখ ৪০ হাজার মেট্রিক টন সার উৎপাদনের লক্ষমাত্রা নির্ধারন করে দেয়। গত রবিবার পর্যন্ত কারখানায় উৎপাদন হয়েছে ১লাখ ২২ হাজার মেট্রিক টন ইউরিয়া। 
এ ব্যাপারে আশুগঞ্জ সার কারখানার মহা-ব্যবস্থাপক (উৎপাদন) ওমর খৈয়াম জানান, শুক্রবার রাতে কারখানার এ্যামোনিয়া প্লান্টের সিংগ্যাস কম্প্রেসার এবং একই প্লান্টের প্রাইমারি রিফরমারে ক্রটি দেখা দেওয়ায়  কারখানার উৎপাদন বন্ধ হয়ে গেছে। ইতিমধ্যেই স্থানীয় প্রকৌশলীরা মেরামত কাজ শুরু করেছে। তিনি বলেন, কারখানার উৎপাদন শুরু হতে আগামী ৩দিন সময় লাগবে। তিনি বলেন, কারখানায় পর্যাপ্ত পরিমানে সার মজুদ থাকায় সার সংকটের কোন আশংকা নেই।

 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ