বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তামিম বিসিবি সভাপতি হতে চান!

news-image

স্পোর্টস ডেস্ক : ক্রিকেট ক্যারিয়ার শেষে নিজেকে ক্রিকেট বোর্ডের সভাপতির আসনে দেখতে চান তামিম ইকবাল। বাংলাদেশ ক্রিকেট দলের এই ড্যাশিং ওপেনার ও নতুন ওয়ানডে অধিনায়ক নিজেই এমনটা বলেছেন।

রবিবার রাতে ইউটিউব চ্যানেল ‘নটআউট নোমান’ এর সঙ্গে লাইভ আড্ডায় যুক্ত ছিলেন তামিম। সেখানেই অনুষ্ঠানের সঞ্চালক সাংবাদিক নোমান মোহাম্মদ ‘স্লগ ওভার’ পর্বে ২৫টি প্রশ্ন ছুড়ে দেন তামিমকে। যার একটি ছিল- ‘খেলা শেষে কী হতে চান? আপনার কাছে তিনটি অপশন…। কোচ, ধারাভাষ্যকার এবং ক্রিকেট বোর্ডের পরিচালক।’

তামিম উত্তরে বলেন, ‘ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট বলতে পারেন… ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট।’ অর্থাৎ ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে দেখা যেতেই পারে তামিমকে।

অবশ্য এর মানে এই না তামিম খেলা ছাড়ার চিন্তা শুরু করেছেন। ৩১ বছর বয়সী তারকা দিন কয়েক আগে পাকিস্তানের সাবেক অধিনায়ক ও ধারাভাষ্যকার রমিজ রাজার ইউটিউব চ্যানেল ‘রমিজ স্পিকস’- এ যুক্ত হয়েছিলেন। সেখানে রজিম তামিমের কাছে জানতে চান, আর কতদিন খেলবেন?

উত্তরে তামিম বলেন, ‘আমার মনে হয় আমি মাঝামাঝি আছি। এই সময়টা খুব গুরুত্বপূর্ণ। আমি বিশ্বাস করি আমি আরও ৬ বছর খেলতে পারব।’

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে