না ফেরার দেশে অস্ট্রেলিয়ার টেনিস কিংবদন্তি কুপার
স্পোর্টস ডেস্ক : না ফেরার দেশে চলে গেছেন আটবারের গ্র্যান্ডস্ল্যাম জয়ী অস্ট্রেলিয়ার টেনিস কিংবদন্তি অ্যাশলে কুপার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। শুক্রবার দেশটির ক্রীড়া বিষয়ক কর্তৃপক্ষ তার মৃত্যুর খবর নিশ্চিত করে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
কুপার অস্ট্রেলিয়ার টেনিসের সোনালি যুগের অন্যতম সদস্য ছিলেন। ১৯৫০ এর দশকে অস্ট্রেলিয়ান, উইম্বলডন ও উইএস ওপেনসহ চারটি একক গ্র্যান্ডস্ল্যাম জেতেন তিনি। দ্বৈত লড়াইয়ে জেতেন আরও চারটি গ্র্যান্ডস্ল্যাম।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন টেনিস অস্ট্রেলিয়া। তাদের শোকবার্তায় বলা হয়েছে, কুপার অসাধারণ একজন খেলোয়াড়ের পাশাপাশি বিচক্ষণ একজন প্রশাসক হিসেবেও স্মরণীয় হয়ে থাকবেন
টেনিস অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী ক্রেইগ টিলে বলেছেন, “অ্যাশলে চ্যাম্পিয়নদের মধ্যে সবচেয়ে নম্র ভদ্র এবং অসাধারণ পারিবারিক মানুষ ছিলেন।”
“আমাদের টেনিস পরিবার, তার স্ত্রী হেলেন ও তার পরিবারসহ আন্তর্জাতিক পরিমণ্ডলে বিস্তৃত তার অসংখ্য বন্ধু-বান্ধব সবার প্রতি আমাদের সমবেদনা।”











