বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মুশফিকের ব্যাটের দাম ৪১ লাখ ছাড়াল

news-image

স্পোর্টস ডেস্ক : নিলাম শেষ হতে এখনো বাকি দুই দিন। এরই মধ্যে টেস্টে দেশের হয়ে প্রথম ডাবল সেঞ্চুরি হাঁকানো মুশফিকুর রহিমের সেই ব্যাটটির দাম ছাড়িয়েছে ৪১ লাখ! নিলামে ঐতিহাসিক এই ব্যাট বিক্রির টাকা করোনাভাইরাসের কারণে সংকটে পড়া অসহায়দের দান করবেন বাংলাদেশ দলের অন্যতম সেরা এই ব্যাটসম্যান।

অনলাইনে মুশফিকের ব্যাটটি নিলামে তুলেছে নিবকো স্পোর্টস ম্যানেজমেন্টের সহযোগী প্রতিষ্ঠান স্পোর্টস ফর লাইভ। তাদের অনলাইন প্ল্যাটফর্ম পিকাবোয় তোলা ওই নিলামে মঙ্গলবার দুপুর ১২টায় দেখা যায় মুশফিকের ডাবল সেঞ্চুরি হাঁকানো ব্যাটটির দাম ওঠে ৪১ লাখ ৪১ হাজার ১ টাকা!

ছয় লাখ টাকা ভিত্তিমূল্য দিয়ে ৯ মে রাতে নিলামে তোলা হয় ব্যাটটি। নিলাম শেষ হবে ১৪ মে।

২০১৩ সালে গলে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছিলেন ঠিক ২০০ রানের ইনিংস, যা ছিল দেশের ইতিহাসে টেস্টে প্রথম কোনো ব্যাটসম্যানের ডাবল সেঞ্চুরি স্পর্শ করার নজির।

উল্লেখ্য, বাংলাদেশের টেস্ট ইতিহাসের এখন পর্যন্ত পাঁচটি ডাবল সেঞ্চুরির তিনটিই মুশফিকের দখলে! তার অপর দুটি ডাবল জিম্বাবুয়ের বিপক্ষে।

মুশফিক জানিয়েছেন, প্রথম ডাবল সেঞ্চুরির ব্যাটে ভালো সাড়া পেলে সংগ্রহে থাকা আরও কিছু স্মারক নিলামে তুলতে চান তিনি।

একই প্রতিষ্ঠানের অধীনে অনলাইন নিলামে তোলা হয়েছে অনূর্ধ্ব– ১৯ বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলীর জার্সি ও গ্লাভস। মোসাদ্দেক হোসেন ও নাঈম শেখের ব্যাট।

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল