বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সুস্থ আছেন জাভেদ ওমর, তামিমের দুঃখ প্রকাশ

news-image

স্পোর্টস ডেস্ক : জাভেদ ওমর করোনায় আক্রান্ত হননি বরং তিনি সুস্থ রয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন তামিম ইকবাল।

এর আগে তামিম রোববার লাইভে সাবেক তিন ক্রিকেটার নাইমুর রহমান দুর্জয়, হাবিবুল বাশার সুমন ও খালেদ মাহমুদ সুজনের সঙ্গে আলাপের এক পর্যায়ে আসে জাভেদ ওমরের প্রসঙ্গ।

তামিম তিনজনকে জিজ্ঞাসা করেন খেলোয়াড়ি জীবনে কোন সতীর্থ বেশি জ্বালাতন করতো (আবদার)। নাইমুর রহমান দুর্জয় মেহরাব হোসেন অপির নাম বললেও হাবিবুল বাশার সুমন ও খালেদ মাহমুদ সুজন নেন জাভেদ ওমরের নাম।

জাভেদ ওমরের প্রসঙ্গ আসতেই তামিম জানান যে, জাভেদ ওমর করোনা টেস্টে পজিটিভ হয়েছেন। তখন হাবিবুল বাশার জানান তিন দিন আগে টেস্ট করেছিলেন জাভেদ ওমর। আজ রিপোর্ট হাতে পেয়েছেন তিনি, যেখানে পজিটিভ এসেছে তার। যদিও বাশার জানান, জ্বর এসে কমেও গেছে জাভেদের।

তবে লাইভ শেষে তামিম ফেসবুকে একটি পোস্ট দেন। সেখানে লেখেন, ‘জাভেদ ওমর বেলিম ভাইয়ের কাছে দুঃখপ্রকাশ করছি। আজকে ফেইসবুক লাইভে সাবেক তিন অধিনায়কের সঙ্গে আড্ডার সময় আমরা বলেছিলাম যে, জাভেদ ভাই কোভিড-১৯ পজিটিভ হয়েছেন।

আসলে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল, ভুল তথ্য পেয়েছিলাম আমরা। জাভেদ ভাইয়ের সঙ্গে আমার কথা হয়েছে, উনি পুরোপুরি সুস্থ আছেন। সবার কাছে আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।’

৪৩ বছর বয়সী জাভেদ ওমর বেলিম বাংলাদেশের পক্ষে ৪০ টেস্ট, ৫৯ ওয়ানডে খেলেছেন। ডানহাতি এই ওপেনারের ওয়ানডে অভিষেক হয় ১৯৯৫ সালে, রঙিন পোশাকে খেলে গেছেন ২০০৭ সাল পর্যন্ত। ২০০১ সালে টেস্ট অভিষেকের পর ২০০৭ সালের জুলাই অব্দি খেলেছেন সাদা পোশাকে।

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল