রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মেসিরা ৫৫ দিন পর মাস্ক-গ্লাভস ছাড়াই অনুশীলনে

news-image

স্পোর্টস ডেস্ক : ফুটবল ভক্তদের জন্য বড় সুখবর বটে। নভেল করনভাইরাসের প্রাদুর্ভাবে গত মার্চ থেকে পুরো বিশ্ব কার্যত বিচ্ছিন্ন ছিল। বন্ধ ছিল ফুটবলসহ সবধরনের খেলা। এখন ধীরে ধীরে ভাইরাসের প্রভাব কমতে শুরু করেছে বিভিন্ন দেশে। তাই মাঠে ফুটবল ফেরানোর দিকে নজর দিয়েছে ক্লাবগুলো।

আজ শুক্রবার টিটো ভিলানোভা ক্যাম্পে অনুশীলন করেছে লিওনেল মেসিসহ তার সতীর্থরা। মার্চের ১৪ তারিখের পর এই প্রথম তারা মাঠে নেমেছে অনুশীলনের উদ্দেশে। একে অপরের সঙ্গে দূরত্ব বজায় রেখে অনুশীলন সেরে নিয়েছেন মেসিরা। বার্সা কোচ সেতিয়েন মাস্ক-গ্লাভস পরে শিষ্যদের পরিচালনা করলেও মেসিসহ তার সতীর্থ লুইস সুয়ারেজ, জেরার্ড পিকে কেউ মাস্ক-গ্লাভস পরিহিত ছিলেন না।

অনুশীলনের জন্য চারটি ধাপের কথা জানিয়ে দিয়েছে স্প্যানিশ লিগ কর্তৃপক্ক। প্রথমে আলাদা একা অনুশীলন, ছোট দলে ভাগ হয়ে অনুশীলন, এরপর পুরো দল এক সঙ্গে অনুশীলন। আরেকটি ধাপ হলো খেলোয়াড়রা নিজ দায়িত্বে অনুশীলনের জার্সি পরে মাঠে আসবে। এ ছাড়া ছয়জনের বেশি একসঙ্গে অনুশীলন করা যাবে না এবং অবশ্যই তারা নিরাপদ দূরত্ব বজায় রাখবেন।

গণমাধ্যমকে অনুশীলনের সংবাদ সংগ্রহ করতে দেওয়া হবে না। ক্লাব কর্তৃপক্ষ অনুশীলনের ফুটেজ ও ছবি সরবরাহ করবে। বার্সার সঙ্গে একই দিন আজ অনুশীলন করে দুই স্প্যানিশ ক্লাব ভিয়া রিয়াল ও সেভিয়া। আগামীকাল শনিবার অনুশীলনে নামার কথা রয়েছে অ্যাটলিটিকো মাদ্রিদের। আর সোমবার থেকে অনুশীলনে ফিরবে রিয়াল মাদ্রিদ। জুন থেকে দর্শক বিহীন স্প্যানিশ লিগ শুরু হওয়ার কথা রয়েছে।

এর আগে গত বুধবার থেকে অনুশীলন শুরু করে দিয়েছে জুভেন্টাস। ক্লাবটির তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো পর্তুগাল থেকে ইতালি ফিরে এখন কোয়ারিন্টিনে আছেন, এরপরেই নামবেন মাঠে।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী