সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অবশেষে দিবালা করোনামুক্ত হলেন

news-image

স্পোর্টস ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্তরা সেরে ওঠার পর ফের ভাইরাসটিতে আক্রান্ত হতে পারেন- বিশ্বে এর সবচেয়ে বড় উদাহরণ আর্জেন্টাইন ফুটবল তারকা পাওলো দিবালা। মার্চে করোনায় আক্রান্ত হওয়া দিবালা দেড় মাস পর ভাইরাসটি থেকে মুক্ত হলেন।

গতকাল বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন ইতালীয় ক্লাব জুভেন্টাস তারকা দিবালা। একটি ছবি দিয়ে তিনি লিখেন, ‘আমার চেহারাই সব কিছু পরিষ্কার করে বলে দিচ্ছে। আমি এখন পুরোপুরি কোভিড-১৯ মুক্ত।’

জুভেন্টাসের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রোটোকল অনুসারে, পাওলো দিবালার কোভিড-১৯ এর দুই বার ডায়াগনস্টিক টেস্ট করা হয়েছে, দুই বারই নেগেটিভ এসেছে। সুতরাং দিবালা সুস্থ হয়ে উঠেছেন এবং তাকে আর হোম আইসোলেশনে থাকতে হবে না।’

গত মার্চে করোনাভাইরাসে আক্রান্ত হন পাওলো দিবালা। করোনায় আক্রান্ত হওয়ার পর সহজে সুস্থ হচ্ছিলেন না দিবালা। পর পর চারবার তার নমুনা পরীক্ষায় পজিটিভ আসে। মাঝে তার করোনা রিপোর্ট নেগেটিভ এলেও ফের আক্রান্ত হন তিনি। তার দুই ক্লাব সতীর্থ দানিয়েল রুগানি ও ব্লেইজ মাতুইদিও করোনায় আক্রান্ত হন।

এদিকে, জুভেন্টাসের খেলোয়াড়রা অনুশীলন শুরু করে দিয়েছেন। ক্লাবটির সবচেয়ে বড় তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো পর্তুগাল থেকে ইতালিতে এসেছেন। ১৪ দিন কোয়ারেন্টিন শেষে অনুশীলনে যোগ দেবেন তিনি।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী