,

আইসোলেশনে সাকিব আল হাসান (ভিডিও)

news-image

স্পোর্টস ডেস্ক : করোনাভাইরাসের কারণে নিজেকে সবার থেকে বিচ্ছিন্ন করে স্বেচ্ছায় ‘আইসোলেশনে’ গেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। বাংলাদেশ সময় গতকাল শনিবার রাতে যুক্তরাষ্ট্রে পৌঁছান তিনি। সেখানে গিয়ে পরিবারের সঙ্গে দেখা না করে একটি হোটেলে আইসোলেশনে যান এই তারকা।

দীর্ঘক্ষণ বিমানযোগে ভ্রমণ করার কারণেই ভাইরাসের আশঙ্কা থেকে নিজেকে বিচ্ছিন্ন করে রাখেন সাকিব। এ জন্য নিজের মেয়ের সঙ্গেও দেখা করেননি তিনি। এক ভিডিও বার্তায় মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিতে গিয়ে সাকিব নিজেই আইসোলেশনে থাকার কথা প্রকাশ করেন।

ভিডিও বার্তায় সাকিব বলেন, ‘আমি মাত্রই যুক্তরাষ্ট্র এসে পৌঁছলাম। যদিও প্লেনে সব সময় ভয় কাজ করেছে একটু হলেও। তারপরও চেষ্টা করেছি, নিজেকে কীভাবে জীবাণুমুক্ত রাখা যায়। তারপর যখন আমি যুক্তরাষ্ট্রে পৌঁছলাম, আমি সোজা একটি হোটেলের রুমে উঠেছি। আমি ওদেরকে অবগত করেছি, এখানে থাকব কিছুদিন এবং আমি যেহেতু ফ্লাই করে এসেছি আমার একটু হলেও রিস্ক আছে। তাই আমি নিজেকে আইসোলেটেড করে রেখেছি।’

নিজের সন্তানের সঙ্গে দেখা না করার কথা জানিয়ে সাকিব আরও বলেন, ‘যে কারণে আমি আমার বাচ্চার সাথে দেখা করিনি। এটা অবশ্যই আমার জন্য কষ্টের। তারপরও আমার কাছে মনে হয়, আমার এই সামান্য স্যাক্রিফাইসটুকু করতে পারলে অনেক দূর এগুতে পারব।’

https://www.facebook.com/Shakib.Al.Hasan/videos/216214956132278/?t=0

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি