শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সৌম্যে-লিটনের ব্যাটে বাংলাদেশের ২০০

news-image

স্পোর্টস ডেস্ক : দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস এনে দিয়েছিলেন দারুণ শুরু। উদ্বোধনী জুটিতে এই দুজন উপহার দেন রেকর্ড জুটি। মাঝ ইনিংসে উইকেটে এসে সৌম্য সরকার এরপর খেললেন বিস্ফোরক ইনিংস। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ গড়ল রেকর্ড সংগ্রহ।

সোমবার দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে ২০১ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে বাংলাদেশ। টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৩ উইকেটে ২০০ রান করে স্বাগতিকেরা।

টি-টোয়েন্টিতে বাংলাদেশের এটি তৃতীয় সর্বোচ্চ স্কোর। আর জিম্বাবুয়ের বিপক্ষ সর্বোচ্চ।

দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস এদিন দারুণ শুরু এনে দেন দলকে। উদ্বোধনী জুটিতে দুজন গড়েন রেকর্ড পার্টনারশিপ। ১০.২ ওভারে দুজন যোগ করেন ৯২ রান। টি-টোয়েন্টিতে উদ্বোধনী জুটিতে এটিই বাংলাদেশের সর্বোচ্চ। আগের রেকর্ডও ছিল এই দুজনেরই। ২০১৮ সালের মার্চে কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে ৭৪ রানের উদ্বোধনী জুটি গড়েছিলেন এই দুই ব্যাটার।

সিকান্দার রাজার করা প্রথম ওভারের শেষ দুই বলে পরপর ছক্কা ও চার হাঁকিয়ে রান উৎসব শুরু করেন লিটন। অন্যপ্রান্তে তামিম তুলনায় ধীর হলেও লিটন শুরু থেকেই ছিলেন দাপুটে। পাওয়ার প্লেতে দুজন যোগ করেন ৫৯ রান।

১১তম ওভারে তামিমকে ফিরিয়ে এই জুটি ভাঙেন ওয়েসলি মাধেভেরে। ৩৩ বলে ৩ চার ও ২ ছক্কায় ৪১ রান করেন তামিম।

লিটন দাস অবশ্য ফিফটি তুলে নেন। সিকান্দার রাজার বলে ফেরার আগে ৩৯ বলে ৫৯ রান করেন তিনি ৫ চার ও ৩ ছক্কায়। টি-টোয়েন্টি ক্যারিয়ারের তৃতীয় ফিফটি পূরণ করেন তিনি ৩১ বলে।

লিটন যখন ফেরেন বাংলাদেশের স্কোর তখন ১৩ ওভারে ২ উইকেটে ১০৬।

এরপর তিনে নামা সৌম্য সরকার চতুর্থ উইকেট জুটিতে মুশফিকুর রহিমকে নিয়ে যোগ করেন ৪০ রান।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা