শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যাটিং অর্ডারে বদল চান না মাহমুদউল্লাহ

news-image

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টিতে ব্যাটিং অর্ডারে ওলট-পালট চান না এ ফরম্যাটে বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তরুণ ক্রিকেটারদের নিয়ে ব্যাটিং অর্ডার সাজানোর পক্ষে তিনি।

সোমবার থেকে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে বাংলাদেশের। এ সিরিজে আফিফ হোসেন ধ্রুব, নাঈম শেখ, আমিনুল ইসলামদের নিয়ে ব্যাটিং অর্ডার সাজাতে চান মাহমুদউল্লাহ।

রোববার ম্যাচপূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, দলের প্রয়োজনে অনেক সময় পরিবর্তন আসতে পারে। তবে অধিনায়ক হিসেবে আমি চাইব ব্যাটিং অর্ডার ঠিক রাখতে। তরুণ ক্রিকেটারদের অবশ্যই সুযোগ দেয়া উচিত। আমরা যদি নিজেদের ভালোভাবে গোছাতে চাই, তা হলে অবশ্যই একাদশে তাদের জায়গা করে দেয়া শ্রেয়তর হবে।

সর্বোপরি লাইনআপে যে যেখানে ব্যাটিং করুক না কেন, দলের ব্যাটসম্যানদের মধ্যে আত্মবিশ্বাস ছড়িয়ে দিতে দান মাহমুদউল্লাহ। তিনি বলেন, আমি মনে করি, ক্রিকেটারদের আত্মবিশ্বাসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ্। যে যেখানেই ব্যাটিং করুক সেটা ওয়ানডাউন হোক, টু ডাউন হো, পাঁচ, ছয় কিংবা সাত নম্বরে হোক তারা যেন নির্দিষ্ট ভূমিকা অনুযায়ী ওইভাবে চিন্তা করতে পারে। সেভাবে ব্যাটিং করতে পারে এবং নিজেদের মেলে ধরতে সক্ষম হয়। আমি বিশ্বাস করি, টি-টোয়েন্টি ক্রিকেটে নিজেদের ভূমিকা জানা থাকলে কাজ অনেক সহজ হয়।

টাইগার কাপ্তান বলেন, ছয়-সাত নম্বরে ব্যাটিং করলে কম সময় পাওয়া যায়। বিশেষ করে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে দুই পজিশনে ব্যাটিং করা কঠিন। টপঅর্ডার ব্যাটসম্যানরা কিছুটা সময় পেতে পারেন। কিন্তু লোয়ার অর্ডাররা সময় কম পান। তাই ব্যাটিং অর্ডারে অদলবদল চাই না আমি। আশা করি, এ বিষয়গুলো বিবেচনা করা হবে। আমার মনে হয়, টিম ম্যানেজমেন্টও সমর্থন করবে।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা