সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অবশেষে মাঠে নামছেন সাকিব!

news-image

স্পোর্টস ডেস্ক : জুয়াড়ির প্রস্তাব গোপন করায় আন্তর্জাতিক ক্রিকেটসহ সবধরনের ক্রিকেটে নিষিদ্ধ বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। অবশেষে মাঠে নামছেন তিনি। তবে কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলতে নয়, একটি চ্যারিটি ম্যাচ খেলতেই ২৮ মার্চ মাঠে নামবেন সাকিব। এ ধরনের ম্যাচ খেলতে বাধা নেই তার।

আগামী ২৮ মার্চ অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়াতে মেলবোর্নের মুখোমুখি হবে সিডনি। সেই ম্যাচে খেলবেন সাকিব। দাতব্য ম্যাচটির নামকরণ করা হয়েছে ইন্ডিপেন্ডেন্স ডে ক্রিকেট ফেস্টব্যাল। ইতিমধ্যে এর টিকিট বিক্রি শুরু হয়েছে।

ম্যাচটিতে মেলবোর্নের হয়ে মাঠ মাতাবেন সাকিব। এতে তার খেলার খবর পেয়ে এরই মধ্যে টিকিট কাটতে শুরু করেছেন প্রবাসী বাঙালি এবং বিদেশি ভক্তরা।

গেল বছর অক্টোবরে সাকিবের ওপর ২ বছরের নিষেধাজ্ঞার খড়গ ঝুলায় আইসিসি। তবে দায় স্বীকার করে নেয়ায় ১ বছর শিথিল করা হয়। সবকিছু ঠিক থাকলে আসন্ন অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে বাংলাদেশ জাতীয় দলে ফিরতে পারেন তিনি।

এদিকে, জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ও শেষ ম্যাচ দিয়ে ক্যারিয়ারে অধিনায়কত্বের ইতি টেনেছেন মাশরাফি। তাকে রেকর্ড রাঙা জয়ে বিদায়ী উপহার দিয়েছেন সতীর্থরা। তবে ছিলেন না সাকিব। এজন্য আক্ষেপ ঝরেছে তার কণ্ঠে। ম্যাশকেও শুভকামনা জানাতে ভুলেননি দেশসেরা অলরাউন্ডার।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী