সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সেপ্টেম্বরে বাংলাদেশে কিংবা দুবাইতে হবে এশিয়া কাপ

news-image

স্পোর্টস ডেস্ক : এই তো, দিনকয়েক আগে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী বলেছিলেন, নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকায় আগামী এশিয়া কাপ পাকিস্তানে হবে না। হবে নিরপেক্ষ ভেন্যু দুবাইয়ে। বেশ জোর গলায় সৌরভের সঙ্গে দ্বিমত পোষণ করে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান এহসান মানি বলেছিলেন, এশিয়া কাপ কোথায় হবে এখনও সেটি হয়নি। তা ঠিক হবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) পরবর্তী সভায়।
সেই এহসান মানিই আজ ইসলামাবাদে সংবাদমাধ্যমকে বলেছেন, এ বছরের শেষদিকে এশিয়া কাপ টি-২০ হবে কোনও নিরপেক্ষ ভেন্যুতেই। অর্থাৎ ইউ-টার্ন করে সৌরভের কথাই মেনে নিলেন মানি।

তবে প্রশ্ন হলো, সেই নিরপেক্ষ ভেন্যু কি সৌরভের কথামতো দুবাই? মানি যা বলেছেন, তাতে আগামী সেপ্টেম্বরে বাংলাদেশেও এশিয়া কাপ হওয়ার সমান সম্ভাবনা রয়েছে, ‘ এখনও সিদ্ধান্ত হয়নি যে এটি দুবাইয়ে না বাংলাদেশে হবে।’ গত সপ্তাহে দুবাইয়েই এশিয়া কাপের আয়োজন নিয়ে সভায় বসার কথা ছিল এসিসির। কিন্তু করোনাভাইরাসের কারণে সেটি পিছিয়ে গেছে। এ মাসের শেষে দুবাইয়ে সভায় বসেই এসিসি সিদ্ধান্ত নেবে বাংলাদেশে না দুবাইয়ে হবে আগামী এশিয়া কাপ।

আবর্তন অনুযায়ী টি-টোয়েন্টি সংস্করণের ২০২০ এশিয়া কাপের আয়োজক পাকিস্তান। কিন্তু ভারত যে নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকায় পাকিস্তানে গিয়ে এশিয়া কাপ খেলবে না, সেটি জানিয়ে দেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী। সৌরভ পেছনের কথা মনে করিয়ে দিয়ে বলেন, ২০১৮ এশিয়া কাপের আয়োজক ছিল ভারত, কিন্তু পাকিস্তান ভারতে খেলতে চায়নি বলেই সেবার এশিয়া কাপ হয়েছে দুবাইয়ে।

পাকিস্তান কেন নিজেদের দেশে এশিয়া কাপ আয়োজনের ব্যাপারে অনড় নয় সেটির ব্যাখ্যায় পিসিবি প্রধান বলেছেন, ‘ এসিসির সহযোগী সদস্যদের কথা আমাদের মাথায় রাখতে হবে। আমরা গোঁ ধরে বসে থেকে বলতে পারি না টুর্নামেন্টটা পাকিস্তানেই হবে। কারণ ভারত পাকিস্তানে খেলতে আসতে চাইবে না। বিকল্প হলো কোনও নিরপেক্ষ ভেন্যুতে এটির আয়োজন। তবে সেটি ঠিক করবেন এসিসির সদস্যরা।’

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী