শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হার দিয়ে বিশ্বকাপ মিশন শুরু সালমাদের

news-image

স্পোর্টস ডেস্ক : নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের শুরুটা হলো পরাজয়ে। ব্যাটিং ব্যর্থতায় ভারতের মেয়েদের কাছে হার মানতে হয়েছে সালমা বাহিনীকে।

সোমবার পার্থে ভারতের কাছে ১৮ রানে হেরেছে বাংলাদেশ।

টস জিতে ভারতকে আগে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশের মেয়েরা। প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৪২ রানের পুঁজি গড়ে তারা। লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ থেমেছে ৮ উইকেটে ১২৪ রানে।

ভারতের মেয়েরা বাংলাদেশের জন্য একেবারে অজেয় নয়। এই দলটিকে হারিয়েই দুই বছর আগে এশিয়া কাপ জয় করেছিল বাংলাদেশ। তবে সালমা-জাহানারাদের আসল শক্তি আসলে বোলিংয়ে। ভারতকে তারা আরো কম রানে বেঁধে রাখতে পারলে হয়তো জয় ছিনিয়ে নেওয়া যেত।

তা ছাড়া ১৪৩ রানের লক্ষ্যে খেলতে নেমে যেমন শুরু দরকার সেটিও করতে পারেনি বাংলাদেশ। পাওয়ার প্লের প্রথম ৬ ওভারে ভারত যেখানে করেছে ৫৪ রান, বাংলাদেশ করতে পেরেছে মাত্র ৩৩।

শুরুতে রান তোলার গতিতে পিছিয়ে যাওয়ার পর আর চাহিদা অনুযায়ী রান করতে পারেনি বাংলাদেশের মেয়েরা। মাঠ ছাড়তে হয়েছে তাই হার নিয়ে।

বাংলাদেশের মেয়েদের পক্ষে সর্বোচ্চ ৩৫ রান করেছেন নিগার সুলতানা জ্যোতি। ৩০ রান এসেছে মুরশিদা খাতুনের ব্যাট থেকে। এ ছাড়া ১৭ রান করেছেন ফাহিমা খাতুন। ভারতের পক্ষে সর্বাধিক ৩ উইকেট নিয়েছেন পুনম যাদব।

এর আগে শেফালি ভার্মার সর্বোচ্চ ৩৯ ও জেমিমাহ রদ্রিগেজের ৩৪ ও কৃষ্ণামূর্তির অপরাজিত ২০ রানে বাংলাদেশকে চ্যালেঞ্জ ছুড়ে দেয় ভারত।

বাংলাদেশের পক্ষে সর্বাধিক ২টি করে উইকেট নিয়েছেন সালমা খাতুন ও পান্না ঘোষ। ম্যাচসেরা হয়েছেন ভারতের শেফালি ভার্মা।

বৃহস্পতিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ