শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মুমিনুল কথা রাখলেন

news-image

স্পোর্টস ডেস্ক :  জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট শুরুর ঠিক আগের দিন শনিবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে মিরপুরে এক প্রশ্নের জবাবে অধিনায়ক মুমিনুল বলেছিলেন, সত্যি বললে, দলে কোনো সেঞ্চুরি না থাকলে একটু নিচের দিকেই থাকবে যে কোনো দল। আমার কাছে মনে হয় আমরা হয়তো খারাপ সময়ের মধ্যে ছিলাম। ইনশাআল্লাহ, আমরা এটা কাটিয়ে উঠতে কাজ করছি। কথা দিলাম, খুব শিগগিরই বড় ইনিংস দেখতে পাবেন।

দু’দিন আগে বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক যে কথা দিয়েছিলেন সেটি রাখলেন সোমবার। জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুর টেস্টের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে ২৩৪ বল খেলে ১৪টি চারের সাহায্যে ১৩২ রান করেছেন মুমিনুল হক।

মুমিনুল সেঞ্চুরি করে থেমে গেলেও তার সতীর্থ মুশফিকুর রহিমতো নিজেকে নিয়ে গেলেন অনন্য উচ্চতায়। দেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ৩টি ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন মুশফিকুর রহিম।

জিম্বাবুয়ের বিপক্ষে সোমবার ৩২ রান নিয়ে ফের ব্যাটিংয়ে নেমে অনবদ্য ব্যাটিং করে ৩১৮ বলে ২৮টি চারের সাহায্যে ২০৩ রান করেন মুশফিক। তার ডাবল সেঞ্চুরির পর মিরপুর টেস্টের তৃতীয় দিনের শেষ বিকালে প্রতিপক্ষে দ্রুত কিছু উইকেট তুলে নেয়ার প্রত্যাশায় ৬ উইকেটে ৫৬০ রান করে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।

তবে যে টার্গেট নিয়ে ইনিংস ঘোষণা করেছেন অধিনায়ক মুমিনুল, সেটি বাস্তাবে রুপ দিয়েছেন তরুণ স্পিনার নাঈম হাসান।

২৯৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেই প্রথম ওভারে শূন্য রানে দুই উইকেট হারায় জিম্বাবুয়ে। সফরকারী দলের দুই তারকা ব্যাটসম্যান প্রিন্স মাসভুরা ও ডোনাল্ড ত্রিপানোর উইকেট তুলে নেন নাঈম।

প্রথম ইনিংসে দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৬৪ রান করা ওপেনার মাসভুরাকে শূন্য রানে ফেরান ১৯ বছর বয়সী তরুণ অফ স্পিনার নাইম।

তৃতীয় দিনের শেষ বিকালে ৫ ওভার খেলে জিম্বাবুয়ের সংগ্রহ ২ উইকেটে ৯ রান। এখনও তারা ২৮৬ রানে পিছিয়ে রয়েছে। প্রথম ইনিংসে ২৬৫ রানে অলআউট হয়েছিল জিম্বাবুয়ে।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ