সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মুশফিকের ডাবল সেঞ্চুরি : ইনিংস ঘোষণা বাংলাদেশের

news-image

স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে একমাত্র টেস্টে দুর্দান্ত ব্যাটিং করছে বাংলাদেশ। দ্বিতীয় দিনের ছন্দে এবং গতিতে সোমবার সকালেও প্রথম ইনিংসে দুই অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও মুমিনুল হক শুরু করেন। অধিনায়ক মুমিনুল হক তুলে নেন ক্যারিয়ারের নবম সেঞ্চুরি। এরপর ফিরে যান তিনি। তবে পাকিস্তান সফরে না যাওয়া মুশফিক দুইশ’ তুলে নেন। এরপরই ইনিংস ঘোষণা করেন অধিনায়ক মুমিনুল হক। তার ব্যাটে ২৯৫ রানের লিড নিয়েছে বাংলাদেশ।

স্বাগতিকরা ১৫৪ ওভারে ৬ উইকেট হারিয়ে ৫৬০ রান করেছে। দলের হয়ে অধিনায়ক মুমিনুল হক ১৩২ রান করে আউট হয়েছেন। মুশফিকুর রহিম ২০৩ রান করে অপরাজিত থাকেন। ক্যারিয়ারের তিন ডাবলের দুটিতেই অপরাজিত থাকলেন তিনি। আর বাংলাদেশের পাঁচ ডাবল সেঞ্চুরির মধ্যে তিনটিই নিজের নামে লিখিয়েছেন মুশফিক। এর আগে সর্বশেষ এই জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজেই ডাবল সেঞ্চুরি করেছিলেন মুশফিক। খেলেছিলেন ক্যারিয়ার সেরা ২১৯ রানের ইনিংস।

মুশফিকের সঙ্গে ক্রিজে ছিলেন তাইজুল ইসলাম। তিনি হার না মানা ১৪ রান করেছেন। এর আগে মোহাম্মদ মিঠুন ফিরে গেছেন ১৭ রান করে। মুশফিকের সঙ্গে ভালো জুটি গড়ে খেলা লিটন দাস ৫৩ রান করে আউট হয়েছেন। এর আগে প্রথম ইনিংস থেকে ২৬৫ রান তুলতে পারে সফরকারী জিম্বাবুয়ে।

দ্বিতীয় দিন বাংলাদেশ ৩ উইকেটে ২৪০ রান তুলে শেষ করে। মুমিনুল হক ৭৯ রানে অপরাজিত ছিলেন। মুশফিক করেছিলেন ৩২ রান। তারা দু’জন তৃতীয় দিনের সকালটা নিবিঘ্নেই পার করেন। এর আগে দ্বিতীয় দিনেও ভালো ব্যাটিং করে স্বাগতিকরা। তবে ৭১ রানের দারুণ এক ইনিংস খেলে উইকেট বিসর্জন দিয়ে ফেরেন নাজমুল শান্ত। তামিম আউট হন ৪১ রান করে।

মিরপুর টেস্টে টস জিতে ব্যাট করতে নামা জিম্বাবুয়ের হয়ে তাদের দলীয় অধিনায়ক ক্রেগ আরভিন ১০৭ রানের দারুণ ইনিংস খেলেন। অধিনায়ক হিসেবে তুলে নেন প্রথম সেঞ্চুরি। এছাড়া প্রিন্স মাসভুরে ৬৪ রানের ইনিংস খেলেন। বাংলাদেশের হয়ে প্রথম ইনিংস থেকে পেসার আবু জায়েদ রাহী এবং ডানহাতি অফ স্পিনার নাঈম হাসান চারটি করে উইকেট নেন।

এ জাতীয় আরও খবর

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

রামিসা হত্যায় অভিযোগ গঠন, বিচার শুরু

মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন