সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিরিজে ফিরল প্রোটিয়ারা

news-image

স্পোর্টস ডেস্ক : অবিশ্বাস্য বোলিংয়ে রোমাঞ্চকর ম্যাচে অস্ট্রলিয়াকে হারিয়ে তিন টি-টোয়েন্টি ম্যাচের সিরিজে ১-১ সমতা নিয়ে এসেছে দক্ষিণ আফ্রিকা। জয়ের জন্য অস্ট্রেলিয়ার শেষ ১২ বলে প্রয়োজন ছিল মাত্র ২০ রান। কিন্তু রাবাদস ও নর্টজের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ৮ রান করতে পারে তারা।

দক্ষিণ আফ্রিকার পোর্ট এলিজাবেথের সেন্ট জর্জেস পার্কে দ্বিতীয় টি-টোয়েন্টিতে প্রোটিয়াদের জয় আসে ১২ রানে। টসে জিতে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ডিককের ৪৭ বলে৭০ ও শেষদিকে ডুসেন এর ২৬ বলে ৩৭ রানের ইনিংসের উপর ভর করে ১৫৮ রানের মাঝারি সংগ্রহ গড়ে দক্ষিণ আফ্রিকা।

জবাবে ডেভিড ওয়ার্নারের ব্যাটে জয়ের পথেই এগোচ্ছিল অস্ট্রেলিয়া। কিন্তু শেষদিকে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ম্যাচের দিক পরিবর্তন করে দেয় কাগিসো রাবাদারা। ফলে নাটকীয় জয়ে সিরিজে ফিরল দক্ষিণ আফ্রিকা। অজিদের হয়ে সর্বোচ্চ ৬৭ রান আসে ওয়ার্নারের ব্যাট থেকে। প্রোটিয়াদের হয়ে সর্বোচ্চ তিন উইকেট নেন লুংগি এনগিদি৷

৭০ রানের ম্যাচজয়ী ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন দক্ষিণ আফ্রিকান অধিনায়ক কুইনটন ডি-কক।

সিরিজ নির্ধারণী ৩য় টি-টোয়েন্টিতে ২৬ তারিখ কেপটাউনে বাংলাদেশ সময় সকাল ১০ টায় মুখামুখি হবে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া।

এ জাতীয় আরও খবর

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

রামিসা হত্যায় অভিযোগ গঠন, বিচার শুরু

মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন