সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

১ রানের অপেক্ষা নিয়ে লাঞ্চে গেলেন মুশফিক

news-image

স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে একমাত্র টেস্টের তৃতীয় দিন ব্যাট করছে বাংলাদেশ। দ্বিতীয় দিন ভালো ব্যাটিংয়ের পরে সোমবার সকালেও প্রথম ইনিংসে সতর্ক শুরু করেন দুই অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও মুমিনুল হক। পরে মুমিনুল হক তুলে নেন ক্যারিয়ারের নবম সেঞ্চুরি। পাকিস্তান সফরে না যাওয়া মুশফিকও জিম্বাবুয়ের বিপক্ষে আছেন সেঞ্চুরির অপেক্ষায়। ৯৯ রানে অপরাজিত তিনি।

বাংলাদেশ ৯৯ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩৫১ রান তুলে ব্যাট করছে। লিড বেড়ে দাঁড়িয়েছে ৮৬ রানে। দলীয় অধিনায়ক মুমিনুল হক ১১৯ রানে ব্যাট করছেন। তার সঙ্গে থাকা মুশফিকুর রহিম ৯৯ রান করে খেলছেন। এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে ডাবল সেঞ্চুরি করেছিলেন মুশফিক। আবার জিম্বাবুয়ের বিপক্ষে সেঞ্চুরির অপেক্ষায় তিনি। এর আগে প্রথম ইনিংস থেকে ২৬৫ রান তুলতে পারে সফরকারী জিম্বাবুয়ে।

দ্বিতীয় দিন বাংলাদেশ ৩ উইকেটে ২৪০ রান তুলে শেষ করে। মুমিনুল হক ৭৯ রানে অপরাজিত ছিলেন। মুশফিক করেছিলেন ৩২ রান। তারা দু’জন তৃতীয় দিনের সকালটা নিবিঘ্নেই পার করেন। এর আগে দ্বিতীয় দিনেও ভালো ব্যাটিং করে স্বাগতিকরা। তবে ৭১ রানের দারুণ এক ইনিংস খেলে উইকেট বিসর্জন দিয়ে ফেরেন নাজমুল শান্ত। তামিম আউট হন ৪১ রান করে।

মিরপুর টেস্টে টস জিতে ব্যাট করতে নামা জিম্বাবুয়ের হয়ে তাদের দলীয় অধিনায়ক ক্রেগ আরভিন ১০৭ রানের দারুণ ইনিংস খেলেন। অধিনায়ক হিসেবে তুলে নেন প্রথম সেঞ্চুরি। এছাড়া প্রিন্স মাসভুরে ৬৪ রানের ইনিংস খেলেন। বাংলাদেশের হয়ে প্রথম ইনিংস থেকে পেসার আবু জায়েদ রাহী এবং ডানহাতি অফ স্পিনার নাঈম হাসান চারটি করে উইকেট নেন।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী