,

সরকার জীবিত খোকাকে দেশে ঢুকতে দেয়নি : মির্জা ফখরুল

news-image

নিউজ ডেস্ক : বিএনপির ভাইস চেয়ারম্যান ও অবিভক্ত ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার মতো একজন মুক্তিযোদ্ধাকে জীবিত অবস্থায় সরকার দেশে ঢুকতে দেয়নি বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।

‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির সিনিয়র নেতারা।

এ সময় মির্জা ফখরুল বলেন, সাদেক হোসেন খোকা একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। অনেকবার জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন। সারা জীবন মানুষের সেবা করে গেছেন। তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়েছে। চিকিৎসার জন্য তিনি বিদেশে ছিলেন। খোকার মরদেহ দেশে এসেছে আমরা তার আত্মার মাগফেরাত কামনা করছি।

তিনি বলেন, সাদেক হোসেন খোকার মতো একজন মুক্তিযোদ্ধাকে জীবিত অবস্থায় দেশে ঢুকতে দেয়নি সরকার। এটি জাতির জন্য লজ্জার। এ রকম ঘটনার যেন আর পুনরাবৃত্তি না ঘটে।

৭ নভেম্বরের চেতনায় জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করা হবে বলেও ঘোষণা দেন মির্জা ফখরুল।

‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের’ কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘এই দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সিপাহী-জনতা বিপ্লবের মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পণ করে। আমরা বরাবরই এই দিনটিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি।’

তিনি বলেন, ‘গণতন্ত্রের সংগ্রাম করায় সম্পূর্ণ বেআইনিভাবে ও অনৈতিকভাবে খালেদা জিয়াকে কারাগারে আটক করে রেখেছে। আজকের এই দিনে আমরা তাকে মুক্ত করার শপথ নিয়েছে। শপথ নিয়েছি স্বাধীনতা-সার্বভৌমত্বকে সমুন্নত করে গণতন্ত্রকে মুক্ত করব।’

মির্জা ফখরুল বলেন, ‘জোর করে ক্ষমতা দখল করে রাখা এই নতজানু সরকার বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছে। আমরা বিশ্বাস করি জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে জনগণের পক্ষের সরকার গঠন করতে আমরা সক্ষম হবো।

শ্রদ্ধা নিবেদনে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, অ্যাডভোকেট আহমেদ আযম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা