সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীকে হুমকি : বিএনপি নেতা গিয়াসের তিন বছরের কারাদণ্ড

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে করা মামলায় বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ বুধবার চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম শহীদুল্লাহ কায়সায় এ রায় দেন।

আদালত সূত্র জানায়, ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরী গত ৩০ মে আদালতে এই মামলা করেন। এতে বলা হয়, গত ২৯ মে চট্টগ্রামের ফটিকছড়িতে এক আলোচনা সভায় গিয়াস উদ্দিন কাদের চৌধুরী তাঁর বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হুমকি দেন। তদন্ত শেষে পুলিশ এই মামলায় অভিযোগপত্র দেয়। বর্তমানে জামিনে গিয়ে পলাতক আছেন গিয়াস কাদের চৌধুরী।

বাদীর আইনজীবী সালামত উল্লাহ চৌধুরী বলেন, সাক্ষ্য গ্রহণ শেষ হওয়ায় আদালত গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে করা মামলায় রায় দিয়েছেন। তবে গিয়াসের আইনজীবীরা ঘটনার পর থেকে দাবি করে আসছেন, রাজনৈতিকভাবে হয়রানি করতে এই মামলায় তাঁকে ফাঁসানো হয়েছে। প্রথম আলো

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে