,

দুঃখ প্রকাশ মেননের, সন্তুষ্ট নাসিম

news-image

নিউজ ডেস্ক : মেননের বক্তব্যকে কেন্দ্র করে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিলো তার জন্য মেনন নিজেই দুঃখ প্রকাশ করেছেন। ফলে এ নিয়ে ভ্রান্তি দূর হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম।

সোমবার নিজ বাসায় ১৪ দলের শরিকদের নিয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

নাসিম জানান, জাতীয় নির্বাচন ও ১৪ দলের নির্বাচনী বিশ্লেষণে একমত পোষণ করেছেন রাশেদ খান মেনন। এছাড়াও তিনি তার দেয়া বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন। তিনি ১৪ দলের ঐক্য অটুট রাখতে চান। আমরা তার বক্তব্যে সন্তুষ্ট।

এসময় নাসিম বলেন, বঙ্গবন্ধু হত্যার বিচার, জঙ্গি দমন করেছে, গণতান্ত্রিক ধারা অব্যাহত, বিচার সবক্ষেত্রেই শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। ১৪ দল ঐক্যবদ্ধ আছে, থাকবে।

উল্লেখ্য, গত ১৯ অক্টোবর বরিশালে ওয়ার্কার্স পার্টির বরিশাল জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মেনন বলেন, আমি সাক্ষী দিয়ে বলছি, এই নির্বাচনে আমিও নির্বাচিত হয়েছি, কিন্তু জনগণ ভোট দিতে পারেনি। মেননের এই বক্তব্যের পরপরই তীব্র প্রতিক্রিয়া শুরু হয় ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর