,

‘আ.লীগ নেতাদের চরিত্র শুদ্ধি অভিযানে ফুটে উঠেছে’

news-image

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগ সরকার দুর্নীতিবাজে ভরে গেছে-চলমান ‘শুদ্ধি’ অভিযানেই এটা প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ রোববার বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে গিয়ে তিনি এ মন্তব্য করেন। জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের নেতাকর্মীদের নিয়ে ফুল দিতে যান মির্জা ফখরুল।

বিএনপি মহাসচিব বলেন, ‘বিনা ভোটে সরকারে থাকা আওয়ামী লীগ দুর্নীতিবাজ, অপরাধী, টেন্ডারবাজ, ক্যাসিনো ব্যবসায়ীতে ছেয়ে গেছে। চলমান শুদ্ধি অভিযানেই বিষয়টি প্রমাণ করে। এই অভিযানে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগ নেতাদের চরিত্র ফুটে উঠেছে। ’

খালেদা জিয়ার জামিন না দেওয়ার সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘সবার জামিন হলেও খালেদা জিয়ার জামিন আটকে দেওয়া হচ্ছে। তাকে কারাগারে রেখেই মেরে ফেলতে চাইছে সরকার।’

এ সময় যুবদলসহ বিএনপি নেতাকর্মীদের আন্দোলনে নামার আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘দুর্বার আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘণ্টা বাজাতে হবে। একটি নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন দিতে হবে। নিরপেক্ষ নির্বাচন কমিশন সেই নির্বাচন পরিচালনা করবে। ’

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা