সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এ সরকার যা দরকার ভারতের তা দিয়েছে : কর্নেল অলি

news-image

নিজস্ব প্রতিবেদক : এলডিপির সভাপতি ও জাতীয় মুক্তিমঞ্চের আহ্বায়ক ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেছেন, দেশের স্বার্থ রক্ষায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে সরকার। ভারতের যা কিছু দরকার এই সরকার সবকিছু দিয়েছে। বর্তমান সরকার বার বার ভারতের কাছে কূটনৈতিকভাবে পরাজিত হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) এলডিপির নেতাকর্মীদের সঙ্গে এক বৈঠকে তিনি এসব কথা বলেন।

কর্নেল অলি আহমদ বলেন, ভারতের সঙ্গে অনেকগুলো অমীমাংসিত ইস্যু আছে, বিশেষ করে নদীর পানি। এই সরকার ২০০৮ সালের পর থেকে ক্ষমতায় আছে কিন্তু কোনও নদীর পানি আনতে পারেনি।

তিনি বলেন, ছাত্রদের হাতে সরকার অস্ত্র তুলে দিয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলোকে শায়েস্তা করার জন্য। এদের হাতে অবৈধ টাকাও তুলে দেয়া হয়েছে। চাঁদাবাজি ও গুণ্ডামি করার পরিবেশ সৃষ্টি করে দিয়েছে। অবুঝ ছেলে-মেয়েরা রাজনৈতিক দলগুলোর হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে। এক শ্রেণির শিক্ষকও তাদের সঠিকপথে রাখার পরিবর্তে বিপথগামী করার ব্যবস্থা গ্রহণ করেছে। বিশ্ববিদ্যালয়গুলো অশান্ত। ছাত্র, অভিভাবক অস্থিরতার মধ্যে দিন কাটাচ্ছেন। বিশ্ববিদ্যালয়গুলোতে মারামারি হত্যাকাণ্ড দুর্নীতি চাঁদাবাজি নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে।

নেতাকর্মীদের উদ্দেশে কর্নেল অলি বলেন, দেশের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিরা নির্বাচিত হয়নি। বিগত জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে ও নির্বাচনকালীন সময়ে জনগণ বিভিন্নভাবে নির্যাতিত ও অত্যাচারিত হয়েছে। কারণ দেশ স্বাধীন হয়েছে জনগণ স্বাধীন হয়নি। তাই আমাদের সবাইকে জনগণের সেবক হিসেবে কাজ করতে হবে। আইনের শাসন, সুশাসন, ন্যায় বিচার, মানবাধিকার, দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত, দলীয়করণমুক্ত বাংলাদেশ গঠন করতে হবে। আমরা একে অপরকে দোষারোপ করে কখনও দেশকে তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবো না। সবাইকে সত্য উপলব্ধি করতে হবে, ন্যায়ের পক্ষে থাকতে হবে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক