,

হঠাৎ ঐক্যফ্রন্ট জরুরি বৈঠক ডেকেছে

news-image

নিজস্ব প্রতিবেদক : হঠাৎ করে আবারো জাতীয় ঐক্যফ্রন্টের জরুরি বৈঠকের ডাক দেয়া হয়েছে। আগামীকাল রোববার এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করে ঐক্যফ্রন্টের মিডিয়া সেলের কর্মকর্তা লতিফুর বারী হামিম বলেন, আগামীকাল রোববার বিকেল ৩টায় রাজধানীরর মতিঝিলে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের চেম্বারে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকে ঐক্যফ্রন্টের বর্ষপূর্তি উপলক্ষে কর্মসূচি, দুর্নীতি ও ক্যাসিনো অভিযানসহ দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

কয়েকদিন আগেও একটি জরুরি বৈঠক করেছিলো জাতীয় ঐক্যফ্রন্ট। সেখান থেকে জানা গিয়েছিলো, এক বছর পূর্তি উপলক্ষ্যে ও নতুন ভোটের দাবিতে আগামী ২৯ অথবা ৩০ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ করার সিদ্ধান্ত নিতে যাচ্ছে জাতীয় ঐক্যফ্রন্ট।

আরও জানা যায়, জাতীয় ঐক্যফ্রন্ট আগামী ৩০ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ করবে। এছাড়া ১৩ অক্টোবর ঐক্যফ্রন্ট গঠনের এক বছর পূর্তি উপলক্ষ্যে ঢাকায় সমাবেশ করবে। কোথায় সমাবেশ করবে সেটা না জানালেও অনুমতি সাপেক্ষে যেকোনও উন্মুক্ত স্থান অথবা ঘরোয়াভাবে এ সমাবেশ করা হবে।

একই সঙ্গে বৈঠকে আরও সিদ্ধান্ত হয়েছে, কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ সকল রাজবন্দির মুক্তি, সংসদ বাতিল করে অবিলম্বে জাতীয় সরকার গঠন, ক্যাসিনোর সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে অক্টোবর ও নভেম্বর মাসে ঢাকার বাইরে চট্টগ্রাম-সিলেটসহ কয়েকটি বিভাগীয় শহরে জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারে সমাবেশ করা হবে।

আগামীকালের বৈঠকে জাতীয় ঐক্যফ্রন্টের সেই সব কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানা গেছে। বাংলাদেশে জার্নাল

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা