রবিবার, ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগ সরকারকে টিকিয়ে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী : রেজা কিবরিয়া

news-image

নিউজ ডেস্ক : গণফোরামের সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া বলেছেন, আওয়ামী লীগ সরকারকে টিকিয়ে রেখেছে পুলিশ-র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সরকারের বিরুদ্ধে কেউ কথা বললে প্রশাসনের লোক দিয়ে যখন তখন উঠিয়ে নেয়া হয়। আওয়ামী লীগ নিজেরা কিছুই করতে পারে না, তাদের একমাত্র হাতিয়ার পুলিশ আর র‌্যাব। পুলিশ-র‌্যাব দিয়ে নেতাকর্মীদের হুমকি ধমকি দেয়া হয়।

ড. রেজা কিবরিয়া আরও বলেছেন, গণফোরাম করে কেউ বড়লোক হতে পারবেন না, কারণ এখানে কাউকে ক্যাসিনো চালাতে দেয়া হয় না। ক্যাসিনোর মালিক হতে হলে গণফোরামে নয়, আওয়ামী লীগে যোগ দিতে হবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেটের বিশ্বনাথে গণফোরামের বিশ্বনাথ উপজেলা কমিটি গঠনের জন্য অনুষ্ঠিত কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গণফোরামের প্রেসিডিয়াম সদস্য ও সিলেট-২ আসনের এমপি মোকাব্বির খানের সভাপতিত্বে ও গণফোরাম নেতা আব্দুল মতিন রনির পরিচালনায় কর্মিসভায় বিশেষ অতিথি ছিলেন দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আনসার খান, সিলেট মহানগর গণফোরাম নেতা আজাদ মিয়া ও আনিছুর রহমান।

এ জাতীয় আরও খবর

৫ দিন দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও অতি ভারী বর্ষণের সম্ভাবনা

হজের পর মক্কায় ওমরাহ যাত্রীর ঢল, শীর্ষে ৩ দেশ

সদরঘাটে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি, নিখোঁজ ২ জনকে উদ্ধারে ডুবুরি অভিযান

১৯ জুলাই: কারফিউ, সেনা মোতায়েন ও রক্তাক্ত সংঘর্ষের দিন

লিজে ১০ উড়োজাহাজ আনছে বিমান, কেনার পরিকল্পনাও এগোচ্ছে

শাপলা চত্বর ঘটনায় পরিকল্পিত হত্যাযজ্ঞের অভিযোগ চিফ প্রসিকিউটরের

সম্মিলিত ইসলামী ব্যাংকের সামনে বড় পরীক্ষা, সফলতা নির্ভর করবে সংস্কারে

ফাইনালের আগে টাইমস স্কয়ারে আর্জেন্টাইন সমর্থকদের উন্মাদনা

স্থানীয় নির্বাচন সামনে রেখে দল গোছাচ্ছে বিএনপি

বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন নেতানিয়াহু

সরকারি সফরে তুরস্কে সেনাপ্রধান

কাতার বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ