সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের স্বার্থহানি হয় এমন প্রস্তাবে রাজি হবেন না, প্রধানমন্ত্রীকে মোশাররফের আহ্বান

news-image

নিউজ ডেস্ক : ভারত সফরে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে প্রধানমন্ত্রীকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, আসন্ন ভারত সফরে বাংলাদেশ জনগণের স্বার্থহানি হয়, এমন কোনও প্রস্তাবে রাজি না হবেন না। বুধবার (২ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে এ কর্মসূচির আয়োজন করে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ।

তিনি বলেন, প্রধানমন্ত্রীকে এখন থেকেই সাবধান করতে চাই। আপনি ভারতে যাচ্ছেন, ভালো কথা। কিন্তু বাংলাদেশ ও এদেশের জনগণের স্বার্থহানি হয় এবং দেশের জনগণের ক্ষতি হয়- ভারতের এমন কোনও প্রস্তাবে আপনি রাজি হবে না। আর হলে, এদেশের মানুষ কিন্তু সব কিছু দেখছে।

বিএনপির এ সিনিয়র নেতা আরও বলেন, প্রধানমন্ত্রী এরআগে ভারত থেকে এসে বলেছিলেন, ‘ভারতকে এত দিয়েছি, তারা এই ঋণ আর শোধ করতে পারবে না’। আজ বলতে চাই, বাংলাদেশের জনগণের স্বার্থবিরোধী এমন কোনও কথা বা কাজ আপনি করে আসবেন না- যেটা আপনি বলেছেন, আমি ভারতকে অনেক দিয়েছি, আর দেওয়ার কিছু নাই। এবার এমন কিছু করবেন না যে, জাতীয় স্বার্থ ব্যহত হয়।

দুর্নীতিবিরোধী অভিযানের বিষয়ে খন্দকার মোশাররফ বলেন, আজকে প্রধানমন্ত্রী স্বীকার করেছেন যে, ১/১১ মতো ঘটনা ঠেকানোর জন্য তিনি দুর্নীতি, চাঁদাবাজি ও ক্যাসিনোর বিরুদ্ধে অভিযান চালাচ্ছেন। আমাদের প্রশ্ন, দেশ ১/১১-এর দিকে যাবে-এমন পরিস্থিতি কেন সৃষ্টি করেছেন।

তিনি দুর্নীতিবিরোধী অভিযান বিষয়ে প্রধানমন্ত্রীর সদিচ্ছা নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, সাবেক ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, প্রধানমন্ত্রীর সদিচ্ছা প্রকাশ করেছেন, সে কারণেই এই অভিযান। আমাদের প্রশ্ন, প্রধানমন্ত্রীর আগে কেন সদিচ্ছা ছিল না?

আয়োজক সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার মো. ফখরুল আলমের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক, হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সহ তথ্য বিষয়ক সম্পাদক কাদের গনি চৌধুরী প্রমুখ।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে