বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় পথনাট্যোৎসবে সাহিত্য একাডেমির নাটক “চৌরাস্তা” মঞ্চস্থ

brahmanbaria-6“সহিংসতার বিরুদ্ধে সংস্কৃতি” শিরোনামে বাংলাদেশ গ্র“প থিয়েটার ফেডারেশনের আয়োজনে রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনারে সপ্তাহব্যাপী জাতীয় পথনাট্যোৎসবের দ্বিতীয় দিনে গত রবিবার ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমি প্রযোজিত নাটক চৌরাস্তা মঞ্চস্থ হয়েছে। মলয় ভৌমিক রচিত মিজানুর রহমান শিশির এর নির্দেশনায় নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন হাবিবুর রহমান নিপু, কাজী তানভীর সিদ্দিকী, আকরাম ভূইয়া, ইসরাত জাহান জেসিকা, বিশাল আহমেদ দুলাল, আকিল মাহমুদ টিপু, বোরহান উদ্দিন, ইসমাইল হোসেন সিরাজী, সায়মন কবির ফাহিম, ফয়সাল আহাম্মেদ, আনোয়ার হোসেন, নুসরাত জাহান বুশরা প্রমূখ। 

এ জাতীয় আরও খবর