সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘শোভন-রাব্বানীর পথেই ছাত্রদলের খোকন-শ্যামল’

news-image

সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমানের সমাধিতে ফুল দান কর্মসূচিতে নির্ধারিত সময়ে পৌঁছাতে না পারায় বিতর্কের মুখে পড়েছেন।জানা গেছে, শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টায় রাজধানীর শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর কর্মসূচি থাকলেও নবনির্বাচিত সভাপতি ফজলুর রহমান খোকন এবং সাধারণ সম্পাদকের ইকবাল হোসেন শ্যামল আসতে দেরি করেন। প্রোগ্রাম শুরু হয় ১১ টায়। এ কারণে অনেক সিনিয়র নেতাকে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়।

বিষয়টি নিয়ে সিনিয়র নেতারা তীব্র সমালোচনা করেন। কেউ কেউ বলতে শুরু করেন, শোভন ও রাব্বানীর পথেই হাঁটলেন ছাত্রদলের নবনির্বাচিতরা।ছাত্রলীগের শোভন-রাব্বানীর বিষয়েও মন্ত্রীদের অপেক্ষা করানো, ঘুম থেকে দেরিতে উঠা ইত্যাদির অভিযোগ ছিল।

ছাত্রদলের এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু।

ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক যথাসময়ে না আসায় ক্ষুব্ধ অনেক নেতা বলেন, এদের অবস্থা শুরু থেকে দেখা যাচ্ছে ছাত্রলীগের পদ হারানো সভাপতি রেজওয়ানুল হক শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর মতো। তারাও নাকি নিজেদের প্রোগ্রামে আওয়ামী লীগ নেতাদের দাওয়াত দিয়ে পরে উপস্থিত হতেন। এখন দেখি ছাত্রদলের অবস্থাও একই।

সদ্য বিলুপ্ত ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজীব হাসান, সাধারণ সম্পাদক আকরামুল আহসানও উপস্থিত ছিলেন কর্মসূচিতে।

জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যুবলীগ- ছাত্রলীগ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত তারা সবখানেই ভয়াবহ দুর্নীতিতে নিমজ্জিত হয়েছে। দেশের জন্য জনগণের জন্য অত্যন্ত ভয়ংকর একটি পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

ক্যাসিনো নিয়ে তিনি বলেন, কেঁচো খুঁড়ে সাপ বের হয়ে যাচ্ছে। দুর্নীতিতে আ’লীগের আগাগোড়াই জড়িত। জনগণের রোষের কাছ থেকে কেউ নিস্তার পাবে না। আজকের পত্রিকা থেকে প্রমাণ হয়ে গেছে যে, আওয়ামী লীগ সরকার শুধু দুর্নীতি নয় দেশের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক সকল কাঠামো ভেঙে দিয়েছে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক