,

‘খালেদ হাজি সাহেব, তাকে রি’মান্ডে নেয়ার কিছু নেই’

news-image

গ্রেপ্তার হওয়া যুবলীগের সেই নেতা ‘ক্যাসিনো’ খালেদের পক্ষে আদালতে তার আইনজীবী মাহমুদুল হাসান শুনানিতে বলেছেন, খালেদ ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক। তাকে পলিটেক্যালি ভিকটিমাইজ করা হয়েছে। তিনি হজ করে এসেছেন। তিনি প্রতিষ্ঠিত ব্যবসায়ী। জামিন দিলে তিনি পলাতক হবেন না।

বৃহস্পতিবার রাতে অ’স্ত্র ও মা’দকের দুই মামলায় মোট সাতদিনের রি’মান্ড মঞ্জুর করেন ঢাকার পৃথক দুটি আদালত। আদালতে খালেদের পক্ষে জামিন আবেদন করেন আইনজীবী মাহমুদুল হাসান।

যুবলীগ নেতা খালেদের আইনজীবী আরো বলেন, তার (খালেদ) বাড়িতে যে অ’স্ত্র পাওয়া গেছে- তা বৈধ। ২০১৭ সালে লাইসেন্সের মেয়াদ শেষ হওয়ায় অবৈধ বলা হচ্ছে। তাছাড়া যে টাকা পাওয়া গেছে বলা আছে, তা কোনো অবৈধ নয়। তিনি নেতা, টাকা থাকতেই পারে।

অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতে শুনানিতে বলেন, আ’সামির কাছ থেকে অবৈধ অ’স্ত্র পাওয়া গেছে। তার বাসা থেকে ই’য়াবা ও বিপুল পরিমাণ বিদেশি মদ পাওয়া গেছে। এই ই’য়াবা ও মদের উৎস কোথায়, তার সঙ্গে আর কারা কারা জড়িত- এসব বিষয় উদঘাটনের জন্য তাকে জিজ্ঞাবাদের জন্য রি’মান্ড প্রয়োজন।

উভয়পক্ষের শুনানি নিয়ে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে অ’স্ত্র ও মা’দকের দুই মামলায় খালেদকে পর্যায়ক্রমে ৪ ও ৩ দিন করে মোট সাতদিনের রি’মান্ডে পাঠিয়ে দেন।

বুধবার রাতে দীর্ঘ অভিযান শেষে গুলশানের বাসা থেকে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়াকে গ্রেপ্তার করে র‌্যাব। এ সময় অ’স্ত্র, গুলি, মা’দকসহ গ্রেপ্তার করা হয়। এর পর থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত র‌্যাব-৩ এর হেফাজতে ছিলেন খালেদ।

ক্লাবটির সভাপতি খালেদ মাহমুদ ভূঁইয়া। অনেক দিন ধরে এখানে জুয়াসহ নানা অপকর্ম চলছিল। সাম্প্রতিককালে অতিমাত্রায় বেড়ে যাওয়ার পর বুধবার অভিযান পরিচালিত হয়। ইয়াংমেন্স ক্লাবের পর ওই রাতেই ঢাকার আরো তিনটি ক্যাসিনোতে অভিযান চালায় র‌্যাব।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর