সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ছোটখাটো দুর্নীতি হলেও ব্যবস্থা নেওয়া হচ্ছে: তথ্যমন্ত্রী

news-image

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নিয়ে দেশ পরিচালনা করছেন বলে জানিয়েছেন তথ্যন্ত্রী ড. হাছান মাহমুদ।তিনি বলেছেন, ‘কোথাও ছোটখাটো দুর্নীতি হলেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। কমিশন নেওয়ার আলাপ-আলোচনা হলেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধুভিত্তিক তিনটি বইয়ের মোড়ক উন্মোচনকালে তিনি এসব কথা বলেন।মন্ত্রী বলেন, ‘যেখানে অনিয়ম সেখানে ব্যবস্থা নেওয়া হচ্ছে। দুর্নীতির সঙ্গে জড়িত থাকার কারণে অন্যান্য দলের নেতাদের পাশাপাশি যুবলীগের নেতাদের গ্রেফতার করা হয়েছে। অপরাধীর দলীয় পরিচয় বিবেচনা করা হচ্ছে না।’

বিএনপিকে উদ্দেশ্য করে তথ্যমন্ত্রী বলেন, বিএনপির আমলে দেশ পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। খালেদা জিয়া দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন। তিনি নিজেও কালো টাকা সাদা করেছেন। তার অর্থমন্ত্রী সাইফুর রহমানও কালো টাকা সাদা করেছেন। হাওয়া ভবন নির্মাণ করে যেকোনো ধরনের কাজে ১০ শতাংশ কমিশন বাণিজ্য করেছেন বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বাংলাদেশের উন্নয়ন প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, বর্তমান বাংলাদেশের জিডিপির গ্রোথ বিশ্বের সবচেয়ে বেশি। যেকোনো সূচকে বাংলাদেশ পাকিস্তানকে অতিক্রম করেছে। কিছু কিছু ক্ষেত্রে বাংলাদেশ ভারতের চেয়েও এগিয়ে রয়েছে। এমন অভাবনীয় উন্নয়নে সারাবিশ্ব বাংলাদেশের প্রশংসা করছে। অর্থনীতিবিদরা বাংলাদেশের উন্নয়নকে অবাক চোখে দেখছেন। কিন্তু বাংলাদেশের উন্নয়ন শুধুমাত্র বিএনপি এবং তার নেতাদের চোখে পড়ে না।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের বিবৃতি প্রসঙ্গে তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম বিবৃতি দিয়েছেন, যুবদলের নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। শুধু যুবদলের নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে না, যুবলীগের নেতাকর্মীকেও গ্রেফতার করা হচ্ছে। আজকে আপনারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলছেন, আগে আয়নায় নিজের চেহারাটা দেখুন। দুর্নীতির বিরুদ্ধে কথা বলা আপনাদের মানায় না।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে