সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

৪ যুবলীগ নেতার গণভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রবেশ নিষিদ্ধ

news-image

বিভিন্ন অভিযোগে অভিযুক্ত যুবলীগের ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের শীর্ষ চার নেতার গণভবনে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে তা গণভবন সূত্রে জানা গেছে, ।

এরা হলেন-
মইনুল হোসেন খান নিখিল (সভাপতি, ঢাকা মহানগর উত্তর যুবলীগ)
মোহাম্মদ ইসমাইল হোসেন (সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর উত্তর যুবলীগ)
ইসমাইল চৌধুরী সম্রাট (সভাপতি, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ)
রেজাউল করিম রেজা (ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ)

উল্লেখ্য যে, গত শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুবলীগের বেশ কয়েকজন নেতা বিভিন্ন অপকর্মের সঙ্গে হড়িত বলে অভিযোগ করেন। এই অভিযোগের প্রেক্ষিতে আইনপ্রয়োগকারী সংস্থা গতকাল বুধবার রাজধানীর মতিঝিল এবং বনানীতে একাধিক ক্যাসিতোতে অভিযান চালায়।

এসব ক্যাসিনোর মালিকানা যুবলীগের বিভিন্ন নেতার নামে বলে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এরপর পরই এসব নেতার গণভবনে প্রবেশ নিষিদ্ধ করা হলো।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দলের ভেতর শুদ্ধি অভিযান শুরু করেছেন। সেই শুদ্ধি অভিযানের অংশ হিসেবে টেন্ডারবাজি সন্ত্রাস এবং নৈতিকস্খলনজনিত অপরাধের ব্যাপারে শূন্য সহিষ্ণুতা নীতি গ্রহণ করা হয়েছে।

এর অংস হিসেবেই যুবলীগের চার নেতার গণভবনে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এর আগে, ছাত্রলীগ নেতা শোভন-রাব্বানীর গণভবনে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছিল।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক