সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফেঁসে যেতে পারেন ছাত্রলীগের আরও ৩৭ নেতা!

news-image

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির কারণে ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন প্রধানমন্ত্রী।’

দলের ভেতর থেকে যারা অনিয়ম ও দুর্নীতি করবেন, একে একে সবার বিরুদ্ধেই ব্যবস্থা নেবে সরকার। দুর্নীতি রোধে সরকার আন্তরিক ও দৃঢ় প্রতিজ্ঞ বলেও উল্লেখ করেন তিনি। রবিবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টায় রূপগঞ্জের ভুলতা-গাউছিয়া ফ্লাইওভার পরিদর্শনে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

তিনি আরো বলেন, ‘সরকার প্রধান দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। এদেশে দুর্নীতিবাজ কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। কোনো সরকার প্রধান আগে এমন ভুমিকা নিতে পারেননি। ছাত্রলীগের ৩৭ জনের বিরুদ্ধে অভিযোগ এসেছে। অভিযোগ প্রমাণ হলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’

প্রধানমন্ত্রী যে কোনো সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূলতা-গাউছিয়া ফ্লাইওভারটি উদ্বোধন করবেন বলেও জানান তিনি।

ফ্লাইওভার পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার হারুন অর রশিদ, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মমতাজ বেগম, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান, ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল আলমসহ অনেকে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক